Saturday, April 4, 2026

সংবাদ মাধ্যম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের পরই “ইঙ্গিতপূর্ণ” টুইট মহুয়ার

Date:

Share post:

সংবাদ মাধ্যমকে ও সাংবাদিকদের উদ্দেশ্যে বেনজির মন্তব্য করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার এহেন দায়িত্বজ্ঞানহীন আচরণে সমালোচনার ঝড় উঠেছিল। মহুয়ার মত উচ্চশিক্ষিত এক রাজনৈতিক নেতৃত্বের সাংবাদিকদের সম্পর্কে এমন অপমানকর মন্তব্য নিয়ে তোপ দেগে ছিল বিরোধীরা। কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই দলীয় সাংসদের মন্তব্যে কিছুটা হলেও বিড়ম্বনায় পড়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের অন্দরে একটা অস্বস্তিকর বাতাবরণ তৈরি হয়েছিল।

তারই মাঝে আজ, সোমবার মহুয়া মৈত্রের এক “ইঙ্গিতপূর্ণ” টুইট। এই কারণেই ইঙ্গিতপূর্ণ যে, তিনি টুইটে ইংরেজিতে বেশকিছু শব্দ ব্যবহার করলেও, স্পষ্ট করে কিংবা বিস্তারিতভাবে কিছু লেখেননি।

আরও পড়ুন- বিমল গুরুং পাশে নেই, উত্তরকন্যা অভিযানে বুঝল বিজেপি, কিশোর সাহার কলম

গতকাল, রবিবার নদিয়ায় একদলীয় কর্মী সভায় কিছু সাংবাদিক ঢুকে পড়ায় ”দু-পয়সার প্রেস” বলে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বেনজির আক্রমণ করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সংবাদিকদের নিশানা করেন মহুয়া বলেন, “কে ঢুকতে দিয়েছে প্রেসকে? কে এই দু-পয়সার প্রেসকে ভেতরে ডাকে?‌ সরাও প্রেসকে এখান থেকে। কেন দলের মিটিংয়ে প্রেস ডাকো তোমরা?‌ কর্মী বৈঠক হচ্ছে আর সবাই টিভিতে মুখ দেখাতে ব্যস্ত। আমি দলের সভানেত্রী, আমি আপনাদের নির্দেশ দিচ্ছি, প্রেসকে সরান। এটা দলীয় কর্মিসভা। প্রেসের যারা আছে বেরিয়ে যান”।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজ্য। তার পরেই বিষয়টি নিয়ে মহুয়া মৈত্রের একটি টুইটও দেখা যায়। সেখানে তিনি পোস্টে লিখেছেন: ”My meme-editing skills are improving!”

আর ঠিক তার নিচে একটি ছবির উপর লিখেছেন, ”i apologize for the mean hurtful accurate things i said”.

টুইটের বাংলা তর্জমা বিশ্ববাংলা সংবাদ করছে না। কারণ, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কার্যত ভাববাচ্যে এই টুইট লিখেছেন। তিনি ঠিক কি ভেবে এই টুইট লিখেছেন সেটা বিস্তারিতভাবে বলেননি বা পোস্ট করেননি। তাই সাম্প্রতিক ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে মহুয়ার টুইট তুলে দেওয়া হলো।

আরও পড়ুন- দলীয় কর্মী মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধ, রাজ্যজুড়ে প্রতিবাদ বিজেপির

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...