Thursday, February 12, 2026

কৃষি বিল প্রত্যাহার নিয়ে কৃষক আন্দোলনের পাশে তৃণমূল, তবে বনধ-এ নেই সায়

Date:

Share post:

কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় আগামিকাল থেকে পথে নামছে তৃণমূল। সোমবার মেদিনীপুর কলেজ মাঠের মেগা সভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, “কাল (মঙ্গলবার) থেকে গোটা রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে কৃষকদের সমর্থনে ধরনা পালন করবে তৃণমূল কংগ্রেস।” একইসঙ্গে বনধের বিরোধিতা করলেও আগামিকালকের কৃষকদের ডাকা বনধের ইস্যুকে নৈতিক সমর্থনের কথা জানান তৃণমূল নেত্রী।

আর মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জনাব হয়, কেন্দ্রের কৃষক বিরোধী বিল নিয়ে দেশজুড়ে যে আন্দোলন চলছে, তাকে সম্পূর্ণ সমর্থন করছে তৃণমূল কংগ্রেস। কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষি বিলের প্রত্যাহারের দাবি জানাচ্ছে তৃণমূল। তবে কৃষকদের দাবিকে সমর্থন করলেও বা তাঁদের আন্দোলনের পাশে দাঁড়ালেও বনধ-কে সমর্থন করে না তৃণমূল। কারণ, এই বনধ-এ সমস্যায় পড়বে দিন আনি দিন খাই গরিব মানুষ।

উল্লেখ্য, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই নবান্ন উৎসব শুরু হয়ে গিয়েছে। মেদিনীপুরে মুখ্যমন্ত্রী এদিনের সভায় সেই নবান্নের প্রসঙ্গ তুলে কৃষকদের পাশে থাকার, তাঁদের আন্দোলনকে সমর্থন করার কথা ঘোষণা করেন। বলেন, “নবান্নের শপথ করে বলছি, নতুন ধানের শপথ করে বলছি, আমরা কৃষকদের পাশে ছিলাম। আছি। থাকব। লক্ষ্মীর ধানই তোমাদের বিদায়ঘণ্টা বাজাবে।” পাশাপাশি, মেদিনীপুরের সভা থেকে এদিন ফের নয়া কৃষি আইন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকাররে উদ্দেশে তোপ দাগেন মমতা।

বলেন, “দিল্লি এখন আলু, পটল, বেগুন সব খাবে। মানুষকে দেবে না। আগে রাজ্য সরকার দাম নিয়ন্ত্রণ করত। ফলে জিনিসপত্রের দাম বেড়ে গেলে আমরা ভর্তুকি দিয়ে মানুষের হাতে তুলে দিতে পারতাম। কিন্তু এখন সে উপায় নেই। এখন আলু, পটল, পেঁয়াজ সব কেড়ে নিয়েছে।” হুঁশিয়ারি দেন, “হয় কৃষি বিল প্রত্যাহার কর, নয় ভারত ছাড়।”

আরও পড়ুন- মিল্লি আল আমিন কলেজ: আদালতে যাওয়ার হুমকি বৈশাখীর, পাল্টা যা বললেন ফিরহাদ

spot_img

Related articles

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...

ধর্মঘটের দিন রাজ্য সচল রাখতে কড়া নবান্ন, গরহাজির হলে কাটা যাবে বেতন ও কর্মদিবস

বাম সমর্থিত একাধিক শ্রমিক সংগঠনের ডাকা চব্বিশ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘটের মোকাবিলায় কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। আগামীকাল, বৃহস্পতিবার...