Sunday, June 21, 2026

মারাদোনা শোক কাটার আগেই এবার প্রয়াত মেসিদের বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ সাবেয়া

Date:

Share post:

তাদের ভূমিকে গর্বিত করেছিল বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনাকে ফুটবল মানচিত্রে উজ্জ্বল ইতিহাসে জায়গা করে দেওয়া ঈশ্বরের বরপুত্র মারাদোনা আর নেই। সদ্য প্রয়াত মারাদোনার শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনাবাসী। তার মাঝে ফের এক দুঃসংবাদ। আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ আলেসান্দ্রো সাবেয়া আর নেই। কার্ডিওভাসকুলার ইনস্টিটিউট অব বেলগ্রানো হাসপাতালে দু-সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন সাবেয়া (৬৬)।

তিন বছর আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন সাবেয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মেসিদের, অতিরিক্ত সময়ে গোল খেয়ে জার্মানির কাছে ১-০ ফলাফলে হেরে সেবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ হয়নি সাবেয়ার। ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। ওই বিশ্বকাপের ফাইনালে খেলোয়াড় বদল নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন সাবেয়া। প্রথমার্ধে দারুণ খেলা এজেকিয়েল লাভেজ্জির বদলে বিরতির পরই সার্জিও আগুয়েরোকে নামান, দ্বিতীয়ার্ধে গঞ্জালো হিগুয়েনের জায়গায় নামান রদ্রিগো পালাসিওকে। শেষমেশ জার্মানির দৃঢ়প্রতিজ্ঞার সামনে পেরে ওঠেনি আর্জেন্টিনা। সাবেয়ার কোচিংয়ের সেই বিশ্বকাপের সেরা ফুটবলারের হয়েছিলেন লিওনেল মেসি।

সাবেয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেসিও। সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি লিখেছেন, “আপনার সঙ্গে এত স্মৃতি ভাগাভাগি করতে পেরে আমি গর্বিত। আলেসান্দ্রো একজন অসাধারণ মানুষ ছিলেন। পেশাদার হিসেবেও তিনি ছিলেন অনন্য, যাঁর কাছ থেকে অনেক কিছুই শিখেছি আমি। বিশ্বকাপ বাছাই পর্বে ও মূল পর্বে অনেক আনন্দের মুহূর্তে আমরা দুজন দুজনের সঙ্গে ছিলাম। তাঁর পরিবার ও কাছের মানুষের প্রতি আমার সমবেদনা রইলো।”

আরও পড়ুন:বিহারে গেরুয়া দাপটে লাল নিশান ওড়ানোয় বাংলায় সংবর্ধনা

এই কলকাতা শহরের সঙ্গেও জড়িয়ে রয়েছে সাবেয়ার ছোট্ট এক স্মৃতি। মারাদোনার মতোই মেসিদের এই বিখ্যাত কোচের পা পড়েছিল ভারতীয় ফুটবলের মক্কা কলকাতাতেও। ২০১১ সালে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা খেলতে এসেছিল কলকাতায়। প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। কলকাতা সফররত আর্জেন্টিনার সেই বিখ্যাত দলের কোচ ছিলেন সাবেয়া। তবে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার পর আর কোচিং করাননি এই ম্যানেজার।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...