Wednesday, April 1, 2026

বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জ ট্রফি চ‍্যাম্পিয়ন তপন মেমোরিয়াল, ম‍্যাচ সেরা শাহবাজ আহমেদ

Date:

Share post:

বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জ ট্রফি চ‍্যাম্পিয়ন হলো তপন মেমোরিয়াল ক্লাব । ফাইনালে তারা ৩৩ রানে হারালো মোহনবাগানকে। পাঁচ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা তপন মেমোরিয়ালের শাহবাজ আহমেদ।

ম‍্যাচে এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করেন তপন মেমোরিয়াল। তপন মেমোরিয়াল হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন শাহবাজ। ৪১ বলে ৫৪ রান করেন তিনি। ৩৯ রান করেন কাইফ আহমেদ। বাগানের হয়ে দুটি করে উইকেট নেন আকাশ দীপ এবং রাজ কুমার পাল। আর একটি করে উইকেট নেন অনুরাগ তিওয়াড়ি এবং প্রিন্স যাদব। জবাবে ব‍্যাট করতে নেমে ১১২ রানে গুটিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে লড়াই চালন অনুষ্টুপ মজুমদার এবং বিবেক সিংহ। ৩২ বলে ৪৬ রান করেন অনুষ্টুপ। ৩০ রান করেন বিবেক সিংহ। তপন মেমোরিয়ালের হয়ে দুরন্ত বোলিং করেন শাহবাজ আহমেদ। পাঁচ উইকেট নেন তিনি। দুটি উইকেট নেন রমেশ প্রসাদ। একটি করে উইকেট নেন গৌরভ চৌহান, বিকাশ সিংহ এবং প্রয়াস রায় বর্মণ। দলের এই জয়ে খুশি শাহবাজ আহমেদ। ম‍্যাচ শেষে তপন মেমোরিয়ালের হাতে ট্রফি তুলে দেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।

আরও পড়ুন :জামসেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল

Related articles

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...