Monday, June 22, 2026

জামসেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

বৃহস্পতিবার গোয়ার তিলক ময়দানে জামসেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। টানা তিন ম‍্যাচের হারের জ্বালা কাটিয়ে জামসেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া রবি ফাউলারের দল।

এই মুহুর্তে আইএসএল এ টানা তিন ম‍্যাচ হেরে লিগ টেবিলে একেবারে শেষে এসসি ইস্টবেঙ্গল। ফুটবলারদের উদ্ধুদ্ধ করতে শুরু হয়েছে মনোবিদ নিকোলা ম‍্যাকালিয়গের ক্লাস। জামসেদপুর ম‍্যাচের জন‍্য মানসিক ভাবে চাঙ্গা করার চেষ্টায় তিনি। পরপর হারের ধাক্কায় বিপর্যস্ত লাল-হলুদ ব্রিগেড। জামসেদপুরের বিরুদ্ধে নামার আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। কারন সোমবার জামসেদপুর এফসি হারিয়েছে এটিকে মোহনবাগানকে। জামসেদপুরের ভাল্কিস এবং আইতর মনরয়কে আটকাতে কালঘাম ছুটে গিয়েছিল বাগান ডিফেন্সের। তাই বৃহস্পতিবার জামসেদপুরের বিরুদ্ধে নামার আগে বুধবার অনুশীলনে ডিফেন্সে জোর দেন ফাউলার। এরপাশাপাশি অনুশীলনে ফ্রি-কিক এবং কর্নার কিকের ওপর জোর দেন লাল-হলুদ কোচ।

ড‍্যানি ফক্সের চোট থাকায় জামসেদপুর ম‍্যাচেও পাওয়া যাবে না তাকে। পাশাপাশি আমাদি এবং লোকেন এখনও ম‍্যাচ ফিট নয়, বলে জানান রবি ফাউলার।

টানা তিন ম‍্যাচ হারলেও তা নিয়ে ভাবতে নারাজ ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। একটা জয় দলের মানসিকতা বদলে দিতে পারেন বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন-জমজমাট আইএফএ শিল্ড, দুরন্ত জয় কালীঘাট এমএস এর

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...