Thursday, February 19, 2026

অনলাইনে পাঁচ বছর ধরে ভূয়ো বিজ্ঞাপন, আটক ২

Date:

Share post:

দীর্ঘ পাঁচ বছর ধরে অনলাইনে ভূয়ো বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল একটি প্রতারণাচক্র। অবশেষে ওই চক্রটিকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া চাকরির বিজ্ঞাপন ও পরে বাংলাদেশের বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাদের কাছে পত্র দিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো চক্রটি। গ্রেফতার হওয়া দুজনের নাম শাহীন সরকার (৩৫) এবং মিজানুর রহমান (৩৮)।

মঙ্গলবারর সকাল সাড়ে সাতটায় শাহীন ও মিজানকে ঢাকার সাভার এলাকা থেকে আটক করে কাউন্টার টেরোরিজমের সাইবার অপরাধ ও তদন্ত বিভাগ। এ সময় তাদের কাছ থেকে অপরাধ কাজে ব্যবহৃত ফেসবুক আইডি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সিল, প্রতারণার কাজে ব্যবহৃত অন্যান্য সিল, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিবের সিল ও ভুয়া স্বাক্ষর সম্বলিত বিভিন্ন কোম্পানিকে চাকরি দেওয়ার অনুমোদনপত্র, বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত গেজেট, প্রাথমিক শিক্ষকদের নামের তালিকা সম্বলিত গেজেট, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং পাঁচটি সিম উদ্ধার করা হয়।

এডিসি নাজমুল ইসলাম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি এমনকি মুক্তিযোদ্ধার সংশোধিত তালিকায় অন্তর্ভুক্তিসহ নানা কাজের প্রলোভন দেখিয়ে নেটিজেনদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আসছে। তাদের কে বিভিন্ন সেবা দেওয়ার নাম করে যোগাযোগ করতে বলতো এবং বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে লোক নেওয়া হবে এই মর্মে তাদের কাছে পত্র দিয়ে (খাওয়া ও পোশাক বাবদ/মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সের লার্নার কার্ড বাবদ/সিকিউরিটি মানি হিসেবে টাকা নিতেন) প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। বিশেষ প্রাযুক্তিক সহায়তায় সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ আসামিদের শনাক্ত করে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং গত ৫ বছর ধরে এই প্রতারণা করছে বলে জানায়।

আরও পড়ুন- পিকে-চুনী-রনির পর শিল্ডে এবার “ভারতের মারাদোনা” কৃশানু দে’র নামে ট্রফি

spot_img

Related articles

এবার জুড়লেন রাজনীতিক! বনগাঁ-কাণ্ডে আইনি নোটিশ মিমিকে

বনগাঁয় মিমি চক্রবর্তীর অনুষ্ঠান ঘিরে যে অসন্তোষ তাতে এবার জুড়ল বিজেপির রাজনীতিকের নাম। বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির...

আমন্ত্রণপত্রে চমক, শর্তসাপেক্ষে বিজয়-রশ্মিকার বিয়েতে প্রবেশাধিকার নিমন্ত্রিতদের!

বিয়ের ফ্রেম ফাঁস আটকাতে কড়া সিদ্ধান্ত নিলেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্ধানা(Vijay Deverakonda- Rashmika Mandanna)। নামকরা প্রথম সারির...

বেলুড় মঠ-কামারপুকুরে সাড়ম্বরে পালিত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১-তম আবির্ভাব তিথি

সব পথ দিয়েই ঈশ্বর লাভের দীক্ষা দিয়েছেন তিনি, শিব জ্ঞানে জীবসেবার মন্ত্র দিয়ে গেছিলেন তাঁর ভক্তদের, তাইতো তিনি...

আবার! রামকৃষ্ণ-সম্বোধনে বাঙালি মনীষীদের প্রতি প্রধানমন্ত্রীর অশ্রদ্ধায় কটাক্ষ মুখ্যমন্ত্রীর

আরও একবার সেই প্রধানমন্ত্রী। আরও একবার অপমানিত বাঙালি মনীষীরা। শ্রীরামকৃষ্ণকে ‘স্বামী’ সম্বোধনে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...