Sunday, May 31, 2026

আমি থাকব না চলে যাব? জনতার মত জানতে রবিবার গণভোটের ডাক দিলেন ত্রিপুরার বিপ্লব

Date:

Share post:

“আমাকে কি আপনারা মুখ্যমন্ত্রী পদে দেখতে চান? নাকি আপনারা চান আমি পদ থেকে সরে যাই? আপনারা যা চান আমি তাই করব। কারণ ত্রিপুরাবাসীর মতামতই আমার কাছে শিরোধার্য।” বক্তা, বিপ্লব দেব। বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে যাঁর অপসারণের দাবি ঘিরে আন্দোলিত উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্যটি।

দীর্ঘদিনের বাম শাসনের অবসান ঘটিয়ে মাত্র আড়াই বছর হল ত্রিপুরায় সরকার গড়েছে বিজেপি। আর এই কম সময়ের মধ্যেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আর অন্তর্কলহে জেরবার ত্রিপুরার মানুষ। বামফ্রন্ট বা কংগ্রেসই শুধু নয়, খোদ রাজ্য বিজেপির একটা বড় অংশ চায় এক্ষুনি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানো হোক বিপ্লব দেবকে। কারণ তিনি এই পদের অনুপযুক্ত। কিন্তু রাজ্য বিজেপি নেতাদের এই দাবিকে পাত্তা দেননি জেপি নাড্ডা, অমিত শাহরা। তাই ক্ষুব্ধ বিপ্লব বিরোধীরা এখন রাজ্যের মধ্যে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর অপসারণ দাবি করে আওয়াজ তুলছেন। সম্প্রতি বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক বিনোদ সোনকর আগরতলায় বৈঠক করছিলেন। সেই সময় বৈঠকের বাইরে বিজেপির একাংশ বিপ্লব অপসারণের দাবিতে শ্লোগান দিতে শুরু করেন। এই ঘটনায় প্রবলভাবে মুখ পুড়েছে বিজেপির। ঘটনা অস্বীকার করেও চেপে রাখা যায়নি। এরপরই মুখ বাঁচাতে গণ-রায় নেওয়ার সিদ্ধান্ত বিপ্লব দেবের।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তাঁর আবেদনে বলেছেন, আগামী ১৩ ডিসেম্বর রবিবার রাজ্যের মানুষকে আমি আগরতলার আস্তাবল ময়দানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সেদিন আপনারা রায় দেবেন, আমি মুখ্যমন্ত্রী থাকব না কি কুর্সি ছেড়ে দেব। আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত। বলা বাহুল্য বিপ্লবের এই নাটকীয় ঘোষণার পর তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এখন অপেক্ষা, রবিবার কী হয় তা দেখার।

আরও পড়ুন-শাহের সঙ্গে তিন ঘণ্টার আলোচনা নিষ্ফলা, পরশু ফের কেন্দ্র-কৃষক বৈঠক

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...