Wednesday, April 15, 2026

বেড়েছে শ্বাসকষ্টের সমস্যা, হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য

Date:

Share post:

অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভর্তি করা হল হাসপাতালে। সূত্রের খবর, বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসকষ্ট বেড়ে যায়। তার পর তাঁকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। করা হবে কোভিড টেস্ট। তাঁর শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা ৭০-এর আশেপাশে।

দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সিপিআইএম নেতা। জানা গিয়েছে, বুধবার এই সমস্যা আরও বাড়ে। তার পর চিকিৎসকদের পরামর্শমতো দুপুর ১.৫০ নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

হাসপাতাল সূত্রে খবর, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি চলছে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। হাসপাতাল কর্তৃপক্ষের একটি সূত্রে খবর, তাঁর চিকিৎসায় গঠন করা হতে পারে মেডিক্যাল টিম।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য।

আরও পড়ুন-সরকারের পাঠানো প্রস্তাবে অখুশি, আগামী রণনীতি সাজাতে বৈঠক কৃষকরা

Related articles

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...