Wednesday, June 24, 2026

বরুণ ধাওয়ান, নীতু কাপুরের পর এবার ফের কোভিডের হানা বিটাউনে, আক্রান্ত কৃতি স্যানন

Date:

Share post:

নীতু কাপুর, বরুণ ধাওয়ানের পর এবার কৃতি স্যাননও করোনায় আক্রান্ত। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলগুলিতে স্টেটাস শেয়ার করেন কৃতি। সেখানে তিনি জানিয়েছেন যে তিনিও করনে আক্রান্ত এবং সেইসঙ্গে সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন কৃতি।

কৃতি লিখেছেন, তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।  কিন্তু ভয়ের কোন কারণ নেই, তিনি ভাল আছেন এবং এই মুহূর্তে কোয়ারেন্টাইনে আছেন। বিএমসি এবং চিকিৎসকের পরামর্শ মতো চলছেন তিনি। সকলে সুস্থ ও নিরাপদে থাকার আবেদন জানিয়েছেন তিনি। সেইসঙ্গে লিখেছেন, মহামারীটি এখনো যায়নি। যারা তাঁর খোঁজ রাখছেন এবং সুস্বাস্থ্য কামনা করেছেন তাদের সকলকে অভিনন্দন। শিঘ্রই তিনি ফের শ্যুটিংয়ে ফিরতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন কৃতি।

আরও পড়ুন : সলমন খানের অন্দরমহলে ঢুকে পড়ল করোনা, সেল্ফ আইসোলেশনে গোটা খান পরিবার

সম্প্রতি চণ্ডীগড়ে নিজের শ্যুটিং সেরে মুম্বই ফিরেছেন কৃতি। সেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে আগামী ছবির শ্যুটিং করছিলেন তিনি। সবসময় মুখে মাস্ক পড়ে থাকতেন তিনি। তারপরেও এমন খবর। কৃতির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করেছেন প্রীতি জিন্টা ও জ্যাকলিন ফার্নান্ডেজ। কৃতির দ্রুত সুস্থতা কামনা করেছেন দুজনে।

প্রসঙ্গত, এই চন্ডিগড় থেকেই “যুগ যুগ জিয়ো”র শ্যুটিং সেরে ফেরার পর করোনায় আক্রান্ত হন বরুণ ধাওয়ান এবং নীতু কাপুরও। দুই তারকার পাশাপাশি ছবির পরিচালক রাজ মেহতাও আক্রান্ত হন কোভিড ১৯-এ। তবে, অনিল কাপুরের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...