Friday, June 26, 2026

৬ হাজার ইয়াবা সহ মালদায় গ্রেফতার যুবক

Date:

Share post:

পাচারের সময়ে পুলিশের জালে ধরা পড়ল ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারী। মঙ্গলবার রাতে কালিয়াচক থানার ঘটনা। পুলিশ জানায়, অভিযুক্ত পাচারকারীকে কালিয়াচক থানার জালুয়া বাথাল কদমতলা এলাকা থেকে ধরা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ছয় হাজার ইয়াবা ট্যাবলেট। যার বাজারমূল্য তিন লক্ষ টাকা।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শাকিল শেখ তার বাড়ি কালিয়াচক থানার মজমপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত ওই পাচারকারী একটি মোটরবাইক করে কালিয়াচক থেকে মহদীপুর এলাকায় বচ্চন শেখ নামে এক ব্যক্তির কাছে যাচ্ছিল ট্যাবলেট গুলি পাচার করতে। পুলিশের বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে জালুয়া বাধাল কদমতলা এলাকা থেকে অভিযুক্ত ওই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:হোটেলের রুম থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত দেহ

বুধবার সকালে কালিয়াচক থানার পুলিশ অভিযুক্ত ওই পাচারকারীকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে। গোটা ঘটনাটির তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...