Monday, April 13, 2026

মুখ্যমন্ত্রীর ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ভূয়সী প্রশংসা শত্রুঘ্নর

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক প্রকল্প বিভিন্ন জায়গায় স্বীকৃতি পেয়েছে। কন্যাশ্রী প্রকল্প স্বীকৃতি পেয়েছে রাষ্ট্রসঙ্ঘে। এছাড়া তাঁর মস্তিষ্কপ্রসূত অন্যান্য প্রকল্প দেশের বিভিন্ন নেতা-নেত্রী-সরকারের দ্বারা প্রশংসিত হয়েছে।

সরকারি কাজে দ্রুততা আনতে এবং সাধারণ মানুষের হয়রানি এড়াতে মুখ্যমন্ত্রী চালু করেছেন ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এবার সেই কর্মসূচির প্রশংসা করলেন অভিনেতা তথা প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন সিনহা। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, খুব ভালো। পশ্চিমবঙ্গ সরকারের দারুন উদ্ভাবনী কর্মসূচি। দুয়ারে সরকার নামে নতুন কর্মসূচি সরকার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের সাহায্য করার জন্য অভিনব উদ্যোগ। সরকারি প্রকল্পের সুবিধা মিলছে ঘরের দরজাতেই। এই সুচিন্তিত পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে জানিয়েছেন শত্রুঘ্ন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ডিসেম্বর মাস জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন। এলাকায় এলাকায় সেখানে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে জানা এবং কোন প্রকল্পের সুবিধা না পেলে সে বিষয়ে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকছে। এতে সময় কম লাগছে এবং দ্রুত সরকারি কাজ শেষ হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রীর পরিকল্পনায় তৈরি এই কাজেরই প্রশংসা করলেন এই রাজনৈতিক নেতা।

আরও পড়ুন-মতুয়ারা এদেশের নাগরিক, কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই: মুখ্যমন্ত্রী

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...