Tuesday, March 24, 2026

কৃষকদের সমর্থনে এবার নিজের জন্মদিনের অনুষ্ঠান পালন করবেন না সোনিয়া

Date:

Share post:

বাম, কংগ্রেস-সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্র বিরোধিতায় সুর চড়াচ্ছে। কৃষকদের পাশে দাঁড়িয়ে এবার নিজের জন্মদিনের অনুষ্ঠান পালন করবেন না বলে সিদ্ধান্ত নিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী।
বুধবার ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিন।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে পাঁচ দফা আলোচনা হয়েছে কৃষক সংগঠনের প্রতিনিধিদের। কেন্দ্রের সঙ্গে সেই বৈঠকের প্রত্যেকটিতেই নয়া আইন বাতিলের দাবি জানিয়েছেন কৃষক-নেতারা। যদিও এখনও মেলেনি সমাধান।কৃষকদের সঙ্গে সে বিষয়ে আলোচনা করতেই ৯ ডিসেম্বর ফের বৈঠকে বসবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেই বৈঠকেই জট কাটবে বলে আশাবাদী কেন্দ্র। যদিও কৃষকরা নিজেদের দাবিতে অনড়। কৃষি আইন বাতিলেরই দাবি কৃষকদের।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...