Friday, April 3, 2026

ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বুদ্ধবাবুকে, এখনও ভেন্টিলেশনেই

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। সন্ধের মেডিকেল বুলেটিনে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বুদ্ধবাবুকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তাঁর শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ওঠানামা করছে। তাই গভীর পর্যবেক্ষণে রাখা প্রয়োজন । ভেন্টিলেশন থেকে বের করার ভাবনা এই মুহূর্তে নেই । যদিও পালস রেট, রক্তচাপ ও ইউরিন ডিসচার্জ স্বাভাবিক। রক্তে অক্সিজেনের মাত্রাও সন্তোষজনক । রাইস টিউবে করে তাঁকে খাওয়ানো হচ্ছে। স্যালাইন এর মাধ্যমে শরীরে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক ও প্রয়োজনীয় অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে। দুপুরের দিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম সারাক্ষণ তাঁকে গভীর পর্যবেক্ষণে রেখেছে। জানা গিয়েছে, এদিন দুপুরে তাঁর একবার রক্ত পরীক্ষা হয়েছে । রক্ত পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক রক্তের প্রতিটি উপাদান স্বাভাবিক মাত্রায় রয়েছে । সন্ধে ছ’টার পর সম্ভবত আরেকবার রক্ত পরীক্ষা করা হতে পারে।

আরও পড়ুন-নাড্ডার কনভয়ে হামলা হয়নি, টুইটে দাবি রাজ্য পুলিশের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...