Tuesday, June 23, 2026

নাড্ডার কনভয়ে হামলা হয়নি, টুইটে দাবি রাজ্য পুলিশের

Date:

Share post:

দু’দিনের রাজ্য সফরে আজ, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে কর্মসূচিতে যাওয়ার সময়ে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাঁর কনভয়ে পাথর ছুঁড়ে কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, গেরুয়া শিবিরের দাবি, পুলিশের সামনেই এই হামলা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্য পুলিশ। পুলিশের দাবি, সরাসরি কনভয়ে কোনও হামলাই হয়নি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিরাপদে ডায়মন্ড হারবার পৌঁছেছেন। তাঁর কনভয়ে কোনও হামলা হয়নি।” টুইট করে এমনটাই জানাল রাজ্য পুলিশ।

নিজেদের টুইটার হ্যান্ডেলে রাজ্য পুলিশ লিখেছে, “ফলতা থানার অধীন দেবীপুরে কনভয়ের থেকে অনেক পিছনে থাকা গাড়ির দিকে আচমকাই পাথর ছোড়েন কয়েকজন পথচারী। এখন সকলেই নিরাপদে রয়েছেন। পরিস্থিতি শান্তিপূর্ণ। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে”।

আরও পড়ুন-পাবলিসিটি পেতে পরিকল্পনা মাফিক হামলা ঘটিয়েছে বিজেপি, ডায়মন্ড হারবার প্রসঙ্গে সুব্রত

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...