Tuesday, May 26, 2026

বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে রিপোর্ট তলব শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

বাংলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা নিয়ে রিপোর্ট এবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট চাইল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

কী বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর?

আজ, বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবার সফরে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করেছে গেরুয়া শিবির। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে হামলার ঘটনায় আগেই টুইটারে তোপ দাগেন অমিত শাহ। তিনি লেখেন, “আজ পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির উপর যে আক্রমণ হয়েছে সেটি খুবই বর্বরোচিত ও নিন্দনীয়। কেন্দ্রীয় সরকার এই আক্রমণকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। পশ্চিমবঙ্গ সরকারকে এই প্ররোচনামূলক হিংসার জন্য রাজ্যের সকল শান্তিপ্রিয় জনগণের কাছে উত্তর দিতে হবে। তৃণমূল রাজত্বে বাংলা অত্যাচার, অরাজকতা ও অন্ধকারের যুগে পৌঁছে গেছে। তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গের অন্দরে যেভাবে রাজনৈতিক হিংসা চরমসীমায় পৌঁছেছে, তা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল মানুষের কাছে খুবই দুঃখজনক ও উদ্বেগজনক।”

কী বলছেন জেপি নাড্ডা?

হামলার ঘটনায় ডায়মন্ড হারবারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন সভাপতি জে পি নাড্ডাও। তাঁর কথায়, “বাংলায় গুন্ডারাজ চলছে”!

কী বলছেন রাজ্যপাল?

হামলার ঘটনায় রাজ্য পুলিশকে দুষে কড়া ভাষায় তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। টুইটে ধনখড় লেখেন, “এঘটনা অত্যন্ত উদ্বেগজনক। নৈরাজ্য ও আইন-শৃঙ্খলার অবনতি। পশ্চিমবঙ্গ পুলিসের আচরণ রাজনৈতিক পুলিশেরর মত। তাদের সামনেই বিজেপি সভাপতির কনভয়ে হামলা চালিয়েছে শাসকদলের দুষ্কৃতীরা।”

কী বলছে পশ্চিমবঙ্গ পুলিশ?

রাজ্য পুলিশের দাবি, নাড্ডার কনভয়ে কোনও হামলা হয়নি। পরিস্থিতি এজেবারে শান্তিপূর্ণ। তবে তদন্ত হবে। দোষীরা শাস্তি পাবে।

আরও পড়ুন- ২৮ ফেব্রুয়ারি বা ৭ মার্চ কলকাতায় পুরভোট?

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...