Friday, April 3, 2026

হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের, উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজের নির্দেশ উচ্চ আদালতের

Date:

Share post:

ফের আদালতে ধাক্কা রাজ্য সরকারের। উচ্চপ্রাথমিকের সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আজ, শুক্রবার প্যানেল থেকে শুরু করে মেরিট লিস্ট সবই বাতিলের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

উচ্চপ্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় বড়োসড়ো দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীদের একাংশ। প্রায় আড়াই হাজারেরও বেশি আবেদন করেন মামলার ভিত্তিতে হাইকোর্ট জানিয়ে দিল মামলা প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে নতুন করে সবকিছু করতে হবে।

মামলাকারীদের আইনজীবী জানান, “উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে। তারই ভিত্তিতে এই মামলা করা হয়েছিল। মহামান্য আদালত এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। চাকরিপ্রার্থীদের নথি ভেরিফিকেশন-সহ গোটা প্রক্রিয়াটাই নতুন করে শুরু করার আবেদন ছিল আমাদের। আদালতে আমাদের পক্ষেই রায় দিয়েছে।”

শুক্রবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে এই সংক্রান্ত ১৯৭৯ বেশি মামলার একযোগে নিষ্পত্তি হয় এই রায়ে। ১ লক্ষ ৮০ হাজারের বেশি নিয়োগপ্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করে লছিল হাইকোর্ট এই রায়ের ওপর।

নিয়োগে দুর্নীতি, প্যানেলে অসঙ্গতি-সহ একাধিক অভিযোগে ২০১১ সাল থেকে এ যাবৎকাল পর্যন্ত একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, দিনের পর দিন মামলার শুনানি হচ্ছে না। শুনানি না হওয়ায় প্যানেলের নাম থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না বহু চাকরি প্রার্থী। এবার সেই অভিযোগের অবসান হলো কলকাতা হাইকোর্টে।

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...