Wednesday, June 17, 2026

ছররা গুলি: জখম আরও বলে দাবি বিজেপির, পাল্টা তোপ গৌতমের

Date:

Share post:

বিজেপির উত্তরকন্যা অভিযানের দিন আরও কয়েকজনের দলীয় কর্মীর ছররা গুলি লেগেছে- অভিযোগ বিজেপির। অপরাধমূলক কাজ করছে বিজেপি অভিযোগ গৌতম দেবের। উত্তরকন্যা অভিযানের সময়ে আরও অন্তত ৯ জনের দেহে ছররা গুলি লেগেছে বলে অভিযোগ করল বিজেপি। শনিবার তাঁদের শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করানোর ফাঁকে ওই অভিযোগ করেন বিজেপির জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। যা শোনার পরে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব অভিযোগ করেছেন, নিরীহ মানুষদের ক্ষত-বিক্ষত করে বিজেপি যা করছে তা রাজনীতি নয়, বরং এক ধরনের অপরাধমূলক কাজ।

গৌতম জানান, তিনিও শুনেছেন, হলদিবাড়ির একজন বিজেপি মণ্ডল সদস্যের দেহে ছররা গুলি রয়েছে বলে উত্তরকন্যা অভিযানের দুদিন পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। গৌতম দেবের প্রশ্ন, অভিযানের পরে আহতদের ডাক্তারি পরীক্ষা হল, তারপরে তাঁরা বাড়ি চলে গেলেন। সেখানে দুদিন নিজেরা চিকিৎসা করালেন আর দুদিন পরে কেন সরকারি হাসাপাতালে গিয়ে দাবি করলেন তাঁদের দেহে ছররা লেগেছে!

বিজেপির তরফে জানানো হয়েছে, হলদিবাড়ির অমরদীপ রায়ের দেহেই ছররার উপস্থিতি টের পাওয়া গিয়েছে। জলপাইগুড়ির সাংসদ জয়ন্তর দাবি, আহতরা প্রথমে প্রাথমিক চিকিৎসার পরে বাড়িতে গিয়েছিলেন। কিন্তু, অনেকে ফের অসুস্থ বোধ করায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নেন। তার পরে দলের সঙ্গে যোগাযোগ করলে সকলকেই শিলিগুড়িতে পরীক্ষা করানোর ব্যবস্থা হয়। এদিন তিনি জানান, ৯ জন আসার কথা থাকলেও দুপুর পর্যন্ত ৮ জনকে পরীক্ষা করানো হয়েছে।

গত সোমবারের উত্তরকন্যা অভিযানে পুলিশ জলকামান ও রবার বুলেট চালিয়েছে। পুলিশ দাবি করেছে, ছররা গুলি চালানোর কোনও প্রশ্নই পুলিশের ওঠে না। কিন্তু, অভিযানের দিনই উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। তাঁর দেহে ছররা গুলি মিলেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। উলেন রায়ের মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। ইতিমধ্যেই সিআইডি উলেন ঠিক কোন জায়গায় পড়েছিলেন, তাঁকে প্রথম কে বা কারা দেখেছিলেন, জখম উলেন রায়ের জ্ঞান ছিল কি না, তিনি কিছু বলেছিলেন কি না তা জানার চেষ্টা করছে তারা।

আরও পড়ুন-শান্তনুর মানভঞ্জনে মতুয়া ঠাকুর বাড়িতে গিয়ে কৈলাস জানালেন বাংলায় CAA হবেই

Related articles

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...