Wednesday, June 17, 2026

সিবিআই হেফাজত থেকেই উধাও সোনা, তদন্তের নির্দেশ আদালতের

Date:

Share post:

দুর্নীতির তদন্তকারী সংস্থার অন্দরেই দুর্নীতির ঘটনা। তামিলনাড়ুর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হেফাজত থেকেই উধাও বাজেয়াপ্ত হওয়া সোনা। জানা গিয়েছে ১০৩ কেজির বেশি ওজনের সোনা খোয়া গিয়েছে সিবিআই হেফাজত থেকে। যার বাজার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাড়ুর রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির অপরাধ দমন শাখাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের অংশ হিসেবে সম্প্রতি বেসরকারি সংস্থার দফতরে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেখান থেকে ৪০০.৫ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। খোয়া যাওয়া সোনা ওই বেসরকারি সংস্থা থেকে বাজেয়াপ্ত করে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা দুর্নীতির তদন্ত করে সেই সংস্থার বিরুদ্ধে রাজনৈতিক এবং দুর্নীতির অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক অতীতে বিশেষ করে গত লোকসভা নির্বাচনের আগে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে একাধিক আঞ্চলিক রাজনৈতিক দল। দেশের সাধারণ নির্বাচন কিংবা বিভিন্ন রাজ্যের নির্বাচন এলেই সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ বারবার ওঠে। আর দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। শুধু তাই নয়, এখনও পর্যন্ত ৩৬ জন সিবিআই আধিকারিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের হয়েছে। যার অধিকাংশই দুর্নীতির অভিযোগ। এমনকি ৬৭৮টি দুর্নীতির মামলার তদন্ত করছে সিবিআই। যে মামলাগুলির মধ্যে ২৫টি মামলার গত ৫ বছর ধরে তদন্ত করছে সিবিআই।

আরও পড়ুন:এবার বায়োপিকে বিশ্বনাথন আনন্দ

সিবিআইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তালিকায় নবতম সংযোজন হল তামিলনাড়ু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজত থেকে সোনা উধাও হয়ে যাওয়ার ঘটনা।

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...