Friday, June 26, 2026

দু’টি কিডনিই বিকল হওয়ার সম্ভাবনা, লালুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ চিকিৎসকের

Date:

Share post:

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর জেলবন্দি লালু প্রসাদ যাদব। অবশ্য দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে জেলের পরিবর্তে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে এক চিকিৎসক জানিয়ে দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দুটি কিডনির অবস্থা গুরুতর। যেকোনও সময়ই বিকল হয়ে যেতে পারে তা। দীর্ঘদিন ধরেই আদালতে জামিনের জন্য কড়া নাড়তে থাকা লালুপ্রসাদের এহেন সংবাদে উদ্বিগ্ন তার অনুগামীরা।

সম্প্রতি লালু প্রসাদ যাদবের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার উমেশ প্রসাদ সংবাদমাধ্যমকে জানান, আগে থেকে কোনও কিছুই বলা সম্ভব নয়। তবে লালুপ্রসাদ যাদবের কিডনি যেকোনও সময় বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বিষয়টা লিখিতভাবে জানিয়েছি আমি। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জেলে বন্দী লালু প্রসাদ যাদবের শারীরিক অবস্থা শুরু থেকেই খারাপ। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর ২০১৮ সালে করোনা পরিস্থিতির কারণে তাঁকে স্থানান্তর করা হয় রাঁচির রিমস হাসপাতালে। সেখান থেকেই এবার এল দুঃসংবাদ।

আরও পড়ুন:শুধু লাফালাফি করবে, কৈলাসের মতুয়া ঠাকুরবাড়ি যাত্রাকে কটাক্ষ ফিরহাদের

উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারিতে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন লালু প্রসাদ। তার মধ্যে বেশকিছুতে জামিনও পেয়েছেন তিনি। বর্তমানে একটি জামিনের মামলা ঝুলে রয়েছে তাঁর বিরুদ্ধে। গত শুক্রবার এই মামলার শুনানি হয়েছিল ঝাড়খণ্ড আদালতে সেখানে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...