Tuesday, June 16, 2026

সোমবার থেকে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দক্ষিণের কিছুটা ঘুরে এবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। সোমবার থেকে তিনদিনের সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, জলপাইগুড়ি ও বুধবার কোচবিহারে সভা করে বৃহস্পতিবার ফিরবেন তিনি।

বাঁকুড়া থেকেই জেলা সফরের কথা ঘোষণা করেন মমতা। সেইমতো মেদিনীপুর দিয়ে শুরু করে রানিগঞ্জ, বনগাঁয় দুটি জনসভা করেন মুখ্যমন্ত্রী।

জনসভার পাশাপাশি জনসংযোগও করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির বিষয়ে সরাসরি স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে দিচ্ছেন তিনি। জেলা সফরে দুয়ারে সরকারের ক্যাম্পে হাজির হচ্ছেন।

সূত্রের খবর, সোমবার সন্ধেয় তিনি পৌঁছবেন বাগডোগরা।
সেখান থেকে যাবেন জলপাইগুড়ি।
জলপাইগুড়িতে মঙ্গলবার সভা।
জলপাইগুড়ি থেকে যাবেন কোচবিহার।
বুধবার রাসমেলা ময়দানে সভা। বৃহস্পতিবার ফিরে আসবেন কলকাতায়।

বিধানসভা নির্বাচনের প্রায় পাঁচমাস আগে থেকেই জনসভা শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী। তৃণমূল সরকারের উন্নয়নকে তুলে ধরছেন আগামী বিধানসভা ভোটের প্রচারে। পারাপারি বাংলার মানুষকে প্রাধান্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করেন, বাংলার মানুষই ‘মা-মাটি-মানুষ’-এর সরকারের শক্তি।

আরও পড়ুন- দু’টি কিডনিই বিকল হওয়ার সম্ভাবনা, লালুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ চিকিৎসকের

 

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...