Wednesday, June 17, 2026

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

Date:

Share post:

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সেখানে বসেছিল সিনেমার সেট। আর সেখানেই সৌরভের (Sourav Ganguly) চরিত্রে লাল রঙের ট্র্যাকস্যুট পরে মাঠে নামলেন অভিনেতা রাজকুমার রাও(Rajkumar Rao)।

এরিয়ান টেন্টে নিজের বায়োপিকের শুটিং দেখতে হাজির হন সৌরভ । মহারাজ নিজেই শুটিংয়ের অগ্রগতির উপর কড়া নজর রাখছেন। চিত্রনাট্য থেকে শুরু করে ক্রিকেটিং শট— সব কিছুতেই নজর রয়েছে দাদার।

পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির সৌরভের বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’র শুটিং হচ্ছে। আগামী ১৫ দিন চলবে এই শুটিং। প্রথম দিন সকাল প্রায় ছটা থেকে সৌরভের বেহালার বাড়িতেই শুটিং শুরু হয়ে যায়। সৌরভের মায়ের ভূমিকায় অভিনয় করেন অপরাজিতা আঢ্য। বাবার ভূমিকা শাশ্বত চট্টোপাধ্যায়।

প্রথমদিন মায়ের সঙ্গে কিশোর সৌরভের দৃশ্য শ্যুট হয়েছে৷ সৌরভ এরিয়ানের দুখীরাম কোচিং সেন্টারে ভর্তি হন। সৌরভের ছোটবেলার ভূমিকায় বেদান্ত সিং অভিনয় করছেন। ডোনার ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন সৃজা ভট্টাচার্য।

সিমেনার সংগীত পরিচালক প্রীতমকে নির্বাচিত করা হয়েছে প্রোডাকশন টিমের পক্ষ থেকে। সিনেমায় ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তানিয়া মানিকতলাকে।

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...