Tuesday, June 16, 2026

শুভেন্দু অধিকারীর গেরুয়া রঙের সহায়তা কেন্দ্র

Date:

Share post:

এবার সম্পূর্ণ গেরুয়া রঙের সহায়তা কেন্দ্র শুভেন্দু অধিকারীর (subhendhu adhikari)। খোলা হল তাঁর খাশতালুক কাঁথিতে (kanthi)। শুধু তাই নয়, ‘দাদার অনুগামী’ তথা শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডার(kanishka panda) পরনেও গেরুয়া পাঞ্জাবি।

অফিসটি ছিল তৃণমূল পরিচালিত ব্যবসায়ী সমিতির অফিস। রাতারাতি বদলে গেল শুভেন্দু অধিকারী (subhendhu adhikari) সহায়তা কেন্দ্র হিসেবে। শুধু তাই নয়, এপর্যন্ত যেকটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে তাতে অফিসের রং কিন্তু আগের মতোই ছিল। কিন্তু এই কেন্দ্রটি কিন্তু পুরোপুরি গেরুয়া রঙে মুড়ে ফেলা হল। বিজেপির (bjp) রং বলেই ইদানীং পরিচিতি।

শুভেন্দু অধিকারীর (subhendhu adhikari) দলবদল কি সামনেই? এ প্রশ্নের উত্তর অবশ্যই সুকৌশলে এড়িয়ে যান শুভেন্দু (subhendhu adhikari) ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা। তাঁর গায়েও গেরুয়া পাঞ্জাবী। অথচ তিনি এখনও জেলা তৃণমূলের নেতা। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী (subhendhu adhikari) গ্রামের পান্তা খাওয়া, গামছা পরা ছেলে হয়ে লড়বেন”। আর গেরুয়ার প্রসঙ্গে বলেন তৃণমূলও (tmc) এক সময় গেরুয়া অর্থাৎ বিজেপির(bjp) সঙ্গে ছিল। নাড্ডার (jp nadda) কনভয়ে হামলা ঘটনা লজ্জার বলে মন্তব্য করেন কনিষ্ক(kanishka)।

আরও পড়ুন- সোমবার থেকে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...