Saturday, June 6, 2026

হালিশহরে বিজেপি নেতা খুনের প্রতিবাদে বীজপুর থানায় বিক্ষোভ বিজেপির

Date:

Share post:

বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগে রবিবার বীজপুর থানা ঘেরাও বিজেপির। পুলিশি অত্যাচারের অভিযোগ বিজেপির। বীজপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা। অর্জুন সিং, শুভ্রাংশু রায়ের নেতৃত্বে ঘেরাও করে বিজেপি। বীজপুর থানায় স্মারকলিপি জমা বিজেপি।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে কাঁচরাপাড়ার পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে ওই ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ৪ জনের নামে FIR দায়ের হয়েছিল। ধৃতেরা হলেন সোমনাথ গঙ্গোপাধ্যায় ওরফে কেলে সোমনাথ, সুদীপ্ত ঘোষ ওরফে রাইডার বাবাই, সুমন সাহা ওরফে লাছা।

হালিশহর ছয় নম্বর ওয়ার্ডের ডোমপাড়া লেনের বাসিন্দা 43 নম্বর বুথের বিজেপি সভাপতি সৈকত ভাওয়াল শনিবার রাতে গৃহসম্পর্ক অভিযানে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।যদিও এই ঘটনায় বীজপুর থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।তা সত্বেও সারা রাজ্য জুড়ে এভাবে বিজেপি কর্মীদের খুনের ঘটনার প্রতিবাদে বীজপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি কর্মীরা। যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনরকম অশান্তি না ছড়িয়ে পড়ে সেকারণেই থানার সামনে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। যদিও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিজেপি কর্মীদের দাবি সৈকত খুনের ঘটনায় দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে।

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...