Wednesday, June 24, 2026

শুভেন্দু অনুগামী কনিষ্ক পান্ডাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

Date:

Share post:

ক্রমাগত দল বিরোধী কাজ এবং বিবৃতি দেওয়ার অভিযোগে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ কনিষ্ক পান্ডাকে (Kanishka Panda) দল থেকে বহিষ্কার করা হল। রবিবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

কনিষ্ক পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। একের পর এক দল বিরোধী মন্তব্য করেছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমে। কখনও গেরুয়া পার্টি অফিস (BJP) উদ্বোধন করে দল বিরোধী মন্তব্য করেছেন। আবার কখনও শুভেন্দু অধিকারীকে সামনে রেখে গরম গরম বিবৃতি দিয়েছেন। কিন্তু শুক্রবার সমস্ত সীমা অতিক্রম করে গিয়ে বলেন, “শুভেন্দু অধিকারী আগামীদিনের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।” এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস এতটুকু দেরি না করে কনিষ্ক পান্ডাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।

তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi) পরিষ্কার জানিয়েছেন, ক্রমাগত দল বিরোধী কাজের জন্যই বহিষ্কার করা হয়েছে। পাল্টা বহিষ্কৃত হয়ে কনিষ্ক পান্ডা বলেন, “আমার এখন শান্তি লাগছে। তৃণমূলের এখন যাওয়ার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করুক কে বড় নেতা। মমতা যে অ্যাকশনগুলো নিচ্ছে সেই অ্যাকশনের রিঅ্যাকশনগুলো দেখুন যে কী হতে চলেছে। এটাতো সবে ট্রেলার দেখছেন। সিনেমাটা দেখুন ২০২১-এর ময়দানে।”

আরও পড়ুন-অযথা জল ঘোলা করে লাভ নেই:রাজীব

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...