Tuesday, June 23, 2026

অযথা জল ঘোলা করে লাভ নেই:রাজীব

Date:

Share post:

অযথা জল ঘোলা করে লাভ নেই। কারা ফ্লেক্স লাগিয়েছে তাও আমি জানিনা। অযথা শুভেন্দুর সঙ্গে আমার নাম জড়াবেন না  । রবিবার  বৈঠক শেষে সাফ জানালেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

আজই বনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আজ দুপুরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, প্রশান্ত কিশোর  সহ একাধিক  শীর্ষ নেতৃত্ব। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তাঁকে দলের তরফে বোঝানোর চেষ্টা করা হয়।রাজীব বন্দ্যোপাধ্যায়ও জেলা নেতৃত্বের সঙ্গে সমস্যা, মতানৈক্যের বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানান ।
নিয়মিত দফতরে গেলেও বেশ কিছুদিন ধরেই দলীয় কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ক্ষোভপ্রকাশ করলেও নরম মনোভাব দেখান রাজীব।
অন্যদিকে দূরত্ব মিটে গিয়েছে বলে বৈঠকের পর জানান রাজীব । কারা ফ্লেক্স লাগিয়েছে তা আমাাা জানা নেই। আমিি দলীয় কাজে এসেছিলাম। এর মধ্যে অন্য কিছু খোঁজা ঠিক নয়। সাফ জানিয়েছেন বনমন্ত্রী।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...