Saturday, April 4, 2026

শুভেন্দু বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী! এ কী বললেন কনিষ্ক

Date:

Share post:

রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে শুভেন্দু অধিকারীকে নিয়ে । কারণটা কাউকে বোঝানোর দরকার নেই। বেশ কয়েক সপ্তাহ ধরে আদৌ প্রাক্তন পরিবহণমন্ত্রী কোন দলে যোগদান করবেন, নাকি নিজের দলের প্রতি আস্থা রেখে থেকে যাবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে এ কী বলে বসলেন তাঁর ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পণ্ডা? আনুগত্য দেখাতে গিয়ে একেবারে তাকে বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর আসনে!
তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন, শুভেন্দু অধিকারীকেই বাংলার দরকার। তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতি সরগরম।২০২১ নির্বাচনের আগে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করে রীতিমতো বিতর্ক তৈরি করেছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল সম্পাদক।
তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীকেই চাইছে বাংলার মানুষ।
তার এই মন্তব্য যে নিছক মনগড়া নয় তা তাঁর বক্তব্যেই স্পষ্ট। তিনি বলেছেন, মেদিনীপুরের ছেলেই বাংলার মুখ্যমন্ত্রী হবেন, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারীকেই বাংলার দরকার।
শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা আরও বলেন, ত্যাগ বলতে গেরুয়া। তাঁর এই মন্তব্য ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে । কখনও তাঁর অনুগামীরা পৃথক কার্যালয় খুলছেন। সবুজ-রঙা কার্যালয়ে নীল-সাদা গালিচা পাতছেন। আবার ঘনিষ্ঠরা ত্যাগের প্রতীক নিয়ে রাজনীতি করছেন।
এমনকি শুভেন্দুকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরতে গিয়ে তিনি দলের নেত্রীকেও ছেড়ে কথা বলেননি ।
তিনি বলেন, দিদির সব কিছুই ঢপ। দিদির স্বাস্থ্যসাথীও ঢপ। যখন হাসপাতালে নিয়ে যাবেন তাড়িয়ে দেবে। দিদির কাছে কোনও টাকা নেই। দিদির যা ঋণ আছে, তা শোধ হবে না ঢাকা দিলেও। বাংলার মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দু অধিকারীকেই দরকার।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...