Saturday, June 20, 2026

১৯ জন আইপিএসের নামের তালিকা প্রকাশ রাজ্যপালের

Date:

Share post:

রাজভবনে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, 21 জন সরকারি আধিকারিকের তালিকা গোপনে মুখ্যমন্ত্রীকে (Chief minister) দেবেন, যাঁরা সরকার নয় দলের হয়ে কাজ করছেন। সেই মতো এবার নামের তালিকা প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdip Dhankar)। এই তালিকায় অবসরপ্রাপ্ত অফিসারদের নাম রয়েছে। অবসরের পরও এই সমস্ত অফিসাররা সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ ধনকড়ের (Governor Jagdip Dhankar)।

এই আধিকারিকরা মুখ্যমন্ত্রীর (Chief minister) কাছের লোক বলে অবসরের পরেও বিশেষ পদে রয়েছেন। সেই কারণে অন্যরা সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ করেন রাজ্যপাল (Governor Jagdip Dhankar)। তবে নামের তালিকা মুখ্যমন্ত্রীকে (Chief minister) গোপনে দেবেন বললেও নিজেই স্যোশাল মিডিয়ায় তা প্রকাশ করলেন তিনি।

রবিবার সন্ধেয় ১৯ জনের নাম ও পদ জানিয়ে তালিকা প্রকাশ করলেন রাজ্যপাল (Governor Jagdip Dhankar)। তিনি লেখেন।
WBPolice-র আধিকারিকরা ধারে বসে আছেন। আর পছন্দের অবসরপ্রাপ্তরা সম্পূর্ণ রাজনৈতিক ছত্রছায়ায় অবসর গ্রহণের পরেও কাজ করছেন”।
এরপর রাজ্যপাল লেখেন, “1985 আইপিএস (Ips) ব্যাচ খুব প্রিয়। এরা গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে”।

এর আগেও বহুবার জগদীপ ধনকড় (Governor Jagdip Dhankar) রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে দলের নির্দেশে কাজ করার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, রাজনৈতিক দলের অঙ্গুলিহেলনে চলেন আমলারা। সেই অভিযোগ তুলে তালিকা প্রকাশ করে দিলেন তিনি। যদিও তার এই আচরণকে পক্ষপাত দুষ্ট এবং বিজেপির মদতপুষ্ট বলে অভিযোগ করেছে তৃণমূল (Tmc)।

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...