Saturday, June 20, 2026

ময়নাতদন্তের আবেদন নিয়ে আজ হাইকোর্টে উলেনের পরিবার

Date:

Share post:

উত্তরকন্যা অভিযানে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের দ্বিতীয়বার ময়নাতদন্ত সংক্রান্ত বিষয়ে তাঁর পরিবার এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। আজ, সোমবার উচ্চ আদালতে এই আবেদন জানানো হবে বলে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর বিজেপির তরফে মিনি সচিবালয় উত্তরকন্যা অভিযানের সময় ফুলবাড়ি এলাকায় উলেন রায়ের মৃত্যু হয়। সেই রাতেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত হয়। কিন্তু এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে দিনের আলোয় পুনরায় ময়নাতদন্ত করার জন্য জলপাইগুড়ির আদালতে আবেদন জানানো হয়। আদালত দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়।

এদিকে, গজলডোবার মান্তাদারির বাসিন্দা উলেনের মৃত্যুর পর বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, উলেনকে শহিদের সম্মান দিয়ে
দলের প্রতিটি বুথ সম্মেলনে তাঁর ছবি সামনে রাখা হবে।

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...