Tuesday, June 23, 2026

সরোদবাদক তেজেন্দ্র নারায়ণের বাড়িতে RSS প্রধান মোহন ভাগবত! জল্পনা তুঙ্গে

Date:

Share post:

RSS প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) দু’দিনের সফরে কলকাতায় এসে গতকাল, রবিবার বিশিষ্ট সরোদবাদক তেজেন্দ্র নারায়ণের(Tejendra Narayan) বাড়িতে গিয়েছিলেন। শিল্পীর বাড়িতে দু’ঘণ্টারও বেশি সময় কাটান তিনি। তবে মোহন ভাগবত কিংবা তেজেন্দ্র নারায়ণ, কেউই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। তবে জানা গিয়েছে, তেজেন্দ্র নারায়ণ ও তাঁর পরিবারের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে চর্চায় বিভোর ছিলেন সঙ্ঘ প্রধান। এর বাইরে আর কোনও বিষয়ে কথা হয়নি। শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে ভাগবতের জ্ঞান দেখে অবাক হয়ে যান তেজেন্দ্র নারায়ণ ও তাঁর পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, এবার কলকাতা সফরে এসে করোনা আবহের জন্য কোনও সমাবেশ করেননি মোহন ভাগবত। সংগঠনের বাছাই করা কিছু ব্যক্তির সঙ্গে শুধু বৈঠক করেন তিনি। এছাড়া
পার্ক সার্কাসে বণিকসভার অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি, সমাজের বেশকিছু সফল ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ সারেন। সেই তালিকায় নাম ছিল সরোদবাদক তেজেন্দ্রনারায়ণ-সহ শহরের বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বেরও।

তবে সঙ্ঘ প্রধানের এবারের সফরে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি ছিল কলকাতার RSS দফতরে কেশব ভবনে গিয়ে সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি (Ex DGP) নপারজিত মুখোপাধ্যায়৷ তিনি বর্তমানে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য৷ দু’জনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়৷ তবে বৈঠক শেষে দু’পক্ষের কেউই এ বিষয়ে মুখ খোলেননি৷

গতকাল, রবিবার বেশ কয়েকটি ফাইল হাতে কেশব ভবনে ভাগবতের সঙ্গে দেখা করতে ঢোকেন নপরাজিত মুখোপাধ্যায়৷ আরএসএস সূত্রে এই বৈঠককে সৌজন্যমূলক বলেই দাবি করা হয়েছে৷ আরএসএস-এর একটি সূত্র থেকে অবশ্য দাবি করা হয়েছে, কলকাতায় এসে বিশেষ সম্পর্ক অভিযানের অংশ হিসেবে নপরাজিতের বাড়িতে গিয়ে দেখা করতে চেয়েছিলেন মোহন ভাগবত৷ তার বদলে প্রাক্তন পুলিশ কর্তা নিজেই কেশব ভবনে এসে সঙ্ঘপ্রধানের সঙ্গে দেখা করেন৷

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...