Wednesday, April 8, 2026

পিঙ্ক টেস্টের কাউন্টডাউন শুরু , চোট-আঘাতে জর্জরিত অজি শিবির

Date:

Share post:

পিঙ্ক টেস্ট (pinktest)  দরজায় কড়া নাড়ছে । আর ভারতের বিরুদ্ধে সেই টেস্ট খেলতে নামার আগে অস্ট্রেলিয়া (australia)  শিবিরে চোট-আঘাত পিছু ছাড়ছে না। বরং বলা যেতে পারে ছোটোখাটো হাসপাতালে পরিণত হয়েছে অজি শিবির ।
ভারতের বিরুদ্ধে ওডিআই (odi) সিরিজে কুঁচকিতে চোট পেয়েছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার(davidwarner)। প্রথম টেস্টে তিনি নেই। পিঙ্ক টেস্টে তাঁর সম্ভাব্য ওপেনিং সঙ্গী ছিলেন প্রতিভাধর উইল পুকোভস্কি (pukovoski)। তিনি চোট পেয়ে মাঠের বাইরে। ভারতের বিরুদ্ধে প্রস্তুতিতে বাউন্সারের আঘাতে মাথায় চোট পান তিনি । অথচ শেফিল্ড শিল্ডে (shefield shield) টানা দুই ম্যাচে দ্বিশতরান করেছেন এই তরুণ প্রতিভা। সিন অ্যাবটের চোট নিয়েও কপালে ভাঁজ অজি শিবিরের।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কাফ মাসলে চোট পান অ্যাবট। ফলে প্রথম টেস্টে তিনিও থাকছেন না । তাঁর পরিবর্তে দলে ঢুকছেন অলরাউন্ডার মইসেস হেনরিকস। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে পারফর্ম্যান্স যথেষ্ট ভালো হেনরিকসের। ডানহাতি এই অলরাউন্ডার সীমিত ওভারে তৃতীয় ওডিআই ও তিনটি টি-২০ খেলেছেন। চার বছর পর টেস্ট দলে ফিরেছেন হেনরিকস।
সবমিলিয়ে যা পরিস্থিতি তাতে প্রথম টেস্টের আগে অজি শিবির মিনি হাসপাতালে পরিণত হয়েছে ।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...