Wednesday, June 10, 2026

বাড়ি গেলেন বুদ্ধবাবু

Date:

Share post:

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) হাসপাতাল থেকে ছাড়া হল মঙ্গলবার। অনেকটা সুস্থ হয়েই বাড়ি ফিরলেন তিনি। এদিন সকাল ১১টা ২০ নাগাদ উডল্যান্ডস হাসপাতাল থেকে রওনা দেন পাম অ্যাভিনিউতে তাঁর বাড়ির পথে। অ্যাম্বুলেন্সে ওঠার আগে চিকিৎসক, নার্সদের শুভেচ্ছা জানান বুদ্ধবাবু। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য। মঙ্গলবার সকালে তাঁর রাইলস টিউব-সহ ধমনীর ভিতরে যে চ্যানেলগুলি করা হয়েছিল তা খুলে ফেলা হয়। বাড়ি গিয়ে কী কী নিয়ম অবশ্যই মানতে হবে তার একটি তালিকা তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে চিকিৎসক, নার্স-সহ একটি মেডিক্যাল টিম নিয়ে অ্যাম্বুলেন্স যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বস্তি সব মহলে।

আরও পড়ুন-একুশের ভোটে লড়বে মিম, ওয়েসির সঙ্গে বৈঠকের পর জানালেন রাজ্যের নেতা জামিরুল

Related articles

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...