Friday, March 20, 2026

শুভেন্দুর বিজেপিতে যোগদান প্রসঙ্গে এ কী বললেন দিলীপ ঘোষ!

Date:

Share post:

মঙ্গলবার মালদার মানিকচকে এক দলীয অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিজেপির(Bjp) সাংসদ ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) সাংবাদিকদের জানান, “শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) দলে যোগ দেবেন বলে শুনছি। এলে সম্মানের সঙ্গে কাজ করার অধিকার দেব। অনেক নেতাকে আমরা স্বীকার করেছি”।

এরপরে তিনি জানান, শুভেন্দু অধিকারী বিশিষ্ট নেতা। তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। এখন মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। ওঁর সুরক্ষার কথা নিশ্চয়ই ভাবতে হবে।

পুরভোট (Municipal Vote) প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তাঁরাও চান, সমস্ত পুরসভায় ভোট হোক। মানুষ পরিষেবা পাক। সুপ্রিম কোর্ট রাজ্যকে বলেছে আপনি ভোট করান, না হলে প্রশাসক বসানো হবে। তাই রাজ্য ভোটের দিকে যাচ্ছে। “সমস্ত পুরসভার ভোটের জন্য আমরা প্রস্তুত। ভোট হলে সামনে বিজেপি বাঘের মতো দাঁড়িয়ে আছে”- মালদহে(Maldah) বললেন দিলীপ ঘোষ।

এদিন বিজেপির রাজ্য সভাপতি এও জানান, “রাজ্যে সিএএ (CAA) লাগু হবেই”। উদ্বাস্তু ও শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন- ‘দাদার পুরনো খেলা শুরু’, কাকে বললেন উদয়ন?

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...