Sunday, June 28, 2026

হাসপাতালের ভিতরে গান শুনে নেচে উঠলেন রেমো ডিসুজা, ভিডিও পোস্ট স্ত্রীর

Date:

Share post:

কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। কোরিওগ্রাফার রেমো ডিসুজা, এই কথাটার জলজ্যান্ত প্রমাণ। কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো। কিন্তু, শরীর অসাড় হলেও তার প্রতিটি বিটে রয়েছে নাচ।

সম্প্রতি হাসপাতাল থেকে রেমোর স্ত্রী লিজেল একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের ভিতরেই গান চলছে। গানের তালে দুলছে রেমোর পা।

দেখুন ভিডিও –

ভিডিওর ক্যাপশনে লিজেল লিখেছেন, পা নিয়ে নাচ আর হৃদয় দিয়ে নাচ দুটোই অনেক আলাদা। সকলের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ রেমো ডি সুজা।

আরও পড়ুন – হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক বলিউডের কোরিওগ্রাফার রেমো ডিসুজা, ভর্তি হাসপাতালে

গত শুক্রবার থেকেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রেমো। হার্টের ব্লক থাকায় অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। রেমোর হার্টে ব্লকেজ রয়েছে বলে জানিয়েছিলেন তাঁর স্ত্রীও। বর্তমানে আইসিইউতে রয়েছেন রেমো। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও সেবায় ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। বিছানা থেকে বসছেন চেয়ারে। হেঁটে জানলার কাছে যাচ্ছেন। এমত অবস্থায় তাঁর এই ঢিডিও দেখে যে ফ্যানদের মুখে হাসি ফুটবে, তা বলাই বাহুল্য।

বলিউডে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রেমো ডিসুজি। কোরিওগ্রাফার হিসেবে অত্যন্ত জনপ্রিয় তিনি। এবিসিডি, এবিসিডি ২, স্ট্রিট ডান্সার -এর মত নৃত্য কেন্দ্রিক বেশ কিছু ছবির পরিচালনা করেছেন তিনি। তাঁর সুস্থতা কামনা করেছেন বলি সেলেব থেকে সাধারণ মানুষ, সকলেই।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...