Tuesday, June 23, 2026

এগিয়ে থেকেও ৩-২ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আইএসএলে পঞ্চম ম‍্যাচে এগিয়ে থেকেও হার এসসি ইস্টবেঙ্গলের( Sc East bengal)। হায়দরাবাদের ( Hyderabad) কাছে ৩-২ গোলে হারলো রবি ফাউলারের দল। লাল-হলুদের হয়ে জোড়া গোল মাঘোমার(Maghoma)।

মঙ্গলবার ম‍্যাচে শুরুর দিকে ভালই খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। ম‍্যাচের ২৬ মিনিটে ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেন মাঘোমা। এই গোলের পর পঞ্চম ম‍্যাচে অবশেষে গোলের দরজা খোলে রবি ফাউলারের দল। হায়দরাবাদের বিরুদ্ধে এদিন দুই স্ট্রাইকারকে মাঠে নামান লাল-হলুদের হ‍্যেডস‍্যার। তবে দ্বিতীয়ার্ধে ছন্দপতন ঘটে ইস্টবেঙ্গলের খেলায়। ম‍্যাচের ৫৬ মিনিটে ডিফেন্সের ভুলে পরপর দুগোল হজম করে লাল-হলুদ ব্রিগেড। ৫৬ মিনিটে স‍্যান্টানার দু গোলে এগিয়ে যায় হায়দরাবাদ এফসি। এদিন ও চুরান্ত ফ্লপ স্কট নেভিল। দ্বিতীয়ার্ধে হায়দরাবাদের আক্রমনে ছাড়খাড় হয়ে যায় ইস্টবেঙ্গলের ডিফেন্সে। যার ফলে ম‍্যাচের ৬৮ মিনিটে আবারও গোল হজম করতে হয় লাল-হলুদ শিবিরকে। এরপর পাল্টা আক্রমন চালায় ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৮১ মিনিটে লাল-হলুদের হয়ে দ্বিতীয় গোলটি করেন মাঘোমা। তবে শেষ রক্ষা করতে ব‍্যর্থ হন তিনি। এই হারের ফলে পাঁচ ম‍্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একাদশ স্থানে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের ষষ্ঠ ম‍্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ কেরলা ব্লাস্টারর্স।

আরও পড়ন:তিন পয়েন্টকে পাখির চোখ হাবাসের

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...