Wednesday, June 3, 2026

কৃষক-অস্বস্তি ঢাকতে বিরোধীদের ঘাড়েই দোষ চাপালেন মোদি!

Date:

Share post:

মঙ্গলবার কুড়ি দিনে পড়ল দিল্লির কৃষক আন্দোলন(farmers protest)। প্রতিবাদী কৃষকদের সাফ কথা, নতুন তিন কৃষি আইন (agri law) বাতিল করা না হলে অনির্দিষ্টকালের আন্দোলন জারি থাকবে। বিক্ষোভের তীব্রতা আরও বাড়ানো হবে। কেন্দ্রের মোদি সরকার (modi govt) যখন কৃষি আইনকে (agri law) ঐতিহাসিক বলে উল্লেখ করছে তখন এতদিন ধরে চলা কৃষক বিদ্রোহের ছবি সেই ভাবমূর্তি ম্লান করে দিচ্ছে। মুখ বাঁচাতে এবার কৃষক বিক্ষোভের (farmers protest) দায় বিরোধীদের দিকে ঠেলল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (prime minister Narendra Modi) অভিযোগ তুললেন, রাজনৈতিক স্বার্থে বিরোধী দলগুলি (opposition) কৃষকদের ভুল বুঝিয়ে উসকানি দিচ্ছে।

মঙ্গলবার ফের কৃষি আইনের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দেন, চাপের মুখে প্রত্যাহার করার জন্য নতুন কৃষি আইন আনেনি তাঁর সরকার। এদিন গুজরাটের কচ্ছে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কৃষক সংগঠন এবং বিরোধীরা কৃষি ক্ষেত্রে যে সংস্কারের দাবি এতদিন করছিল, তাই বাস্তবায়িত হয়েছে। বিজেপি সরকার কৃষকদের সার্বিক কল্যাণের প্রতি দায়বদ্ধ এবং তাঁদের বোঝানোর চেষ্টাও করে যাবে। মোদির অভিযোগ, বিরোধীরাই কৃষকদের উল্টোপাল্টা ভুল বোঝাচ্ছে। সেজন্য তাঁরা বিভ্রান্ত হয়ে এই পদক্ষেপ করেছেন।

আরও পড়ুন- এগিয়ে থেকেও ৩-২ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...