Wednesday, June 24, 2026

প্রয়াত লোকসংস্কৃতি গবেষক সুধীর চক্রবর্তী

Date:

Share post:

লোকসংস্কৃতি গবেষক, প্রাবন্ধিক সুধীর চক্রবর্তী ( Sudhir Chakraborty) প্রয়াত হলেন মঙ্গলবার৷ বয়স হয়েছিল ৮৬ বছর। কিছু দিন ধরে সুধীরবাবু বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েক দিন তিনি ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কৃষ্ণনগরের বাসিন্দা অবসরপ্রাপ্ত এই অধ্যাপক মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী, দুই কন্যা, এক জামাতা, এক দৌহিত্র ও এক দৌহিত্রীকে।

হাওড়ার শিবপুরে ১৯৩৪ সালের ১৯ সেপ্টেম্বর সুধীর চক্রবর্তীর জন্ম৷ পেশায় ছিলেন অধ্যাপক। কলকাতার ‘রবীন্দ্রনাথ টেগোর সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট স্টাডিজ’-এর ভিজিটিং প্রফেসরও ছিলেন বেশ কয়েক বছর। বাংলার লোকধর্ম নিয়ে ১৯৭০ সাল থেকে কাজ করে গিয়েছেন৷ সাহেবধনী, বলরামী, কর্তাভজা, বাউল-ফকির ও লালনপন্থা বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন সুধীর চক্রবর্তী। বাংলার লোকসংস্কৃতি বিষয়ক গবেষণায় তাঁর অবদান বিপুল। তাঁর ‘ব্রাত্য লোকায়ত লালন’ গ্রন্থটিকে লালন ফকির সংক্রান্ত চর্চার একটি প্রামান্য গ্রন্থ বলে গণ্য করা হয়। ‘বাউল ফকির কথা’-র জন্য ২০০২-এ পেয়েছেন আনন্দ পুরস্কার। সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছেন ২০০৪-এ।

রবীন্দ্রসঙ্গীত এবং বাংলা আধুনিক গান নিয়েও তিনি লিখেছেন ‘নির্জন এককের গান: রবীন্দ্রসঙ্গীত’ বা ‘বাংলা গানের চার দিগন্ত’-র মতো বই।

আরও পড়ুন- কৃষক-অস্বস্তি ঢাকতে বিরোধীদের ঘাড়েই দোষ চাপালেন মোদি!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...