Wednesday, June 24, 2026

প্রায় ২ বছর শূন্য থাকা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ

Date:

Share post:

আপার প্রাইমারি (Upper Primary) মামলায় হাইকোর্টে লজ্জাজনক হার হয়েছে রাজ্যের৷ আর তারপরই দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রায় ২ বছর শূন্য থাকা স্কুল সার্ভিস কমিশন বা SSC-র চেয়ারম্যান পদে নিয়োগ করলো রাজ্য সরকার ৷ SSC-র নতুন চেয়ারম্যান হলেন শুভশঙ্কর সরকার ( Suvo Sankar Sarkar)৷
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি৷ বুধবারই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন শুভশঙ্কর সরকার ৷ গত ২ বছর SSC-তে স্থায়ী চেয়ারম্যান ছিল না। সচিবকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে চেয়ারম্যানের কাজ সামলানো হচ্ছিলো। আপার প্রাইমারির নিয়োগ নিয়ে আদালতে মুখ পোড়ার পরেই সরকার কার্যত বাধ্য হয়ে একজন উপাচার্যকে স্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দিল। মুখ রক্ষার চেষ্টায় এই সিদ্ধান্ত৷ প্রশাসনের ধারনা, একজন উপাচার্যকে স্থায়ী চেয়ারম্যান করা হলে কিছুটা হলেও ভাবমূর্তি সুরক্ষিত হবে। উচ্চপ্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিলের পিছনে আদালতে একটা অন্যতম কারণ এসএসসিতে স্থায়ী চেয়ারম্যান না থাকা। তাই নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু আগে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য ৷

আরও পড়ুন- কৃষক-অস্বস্তি ঢাকতে বিরোধীদের ঘাড়েই দোষ চাপালেন মোদি!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...