Wednesday, June 24, 2026

দীর্ঘক্ষণ সিবিআই জেরার মুখে গরু পাচার কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এনামুল

Date:

Share post:

গরু পাচার কাণ্ডে এবার আসানসোল বিশেষ সংশোধনাগারেই দীর্ঘক্ষণ সিবিআই(CBI)জেরার মুখে পড়লেন এনামুল হক(enamel haque) ও সতীশ কুমার(satishkumar)। যদিও দু’জনকে একসঙ্গে না বসিয়ে পৃথকভাবে জেরা করেন সিবিআইয়ের দুই দুঁদে অফিসার। সিবিআইয়ের জেরার মুখে বেশ কয়েকবার মেজাজ হারান গরু পাচার কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এনামুল। জেল চত্বরে তাঁকে বিকট চিৎকার করতে শোনা যায়। আজ, মঙ্গলবার বিএসএফের(bsf) একাধিক উচ্চপদস্থ অফিসারও সিবিআ‌ইয়ের জেরার মুখে পড়েন। তার আগে দুই অভিযুক্তকে জেরা করে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পান অফিসাররা।
শুক্রবার আসানসোলে সিবিআই আদালতে(asansol cbi court) হাজিরা দেন এনামুল। সেদিনই জেল হেফাজতে থাকা বিএসএফ অফিসার সতীশকেও আদালতে তোলা হয়। এনামুলকে নিজেদের হেফাজতে নেওয়ার মরিয়া চেষ্টা করে সিবিআ‌ই। কিন্তু অভিযুক্তের আইনজীবীদের সওয়াল শুনে তাঁকে ও সতীশ কুমারকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবার সেই জেলে গিয়েই দুই অভিযুক্তকে জেরা শুরু করলেন তদন্তকারী সংস্থার অফিসাররা।
সিবিআইয়ের দুই অফিসার দুপুরেই আসানসোল বিশেষ সংশোধনাগারে হাজির হন। একটি ঘরে ‌জেরার জন্য অফিসারদের সামনে এনামুলকে আনা হয়। এই মামলায় এই প্রথম সিবিআই জেরার মুখে পড়া এনামুল অফিসারদের কয়েকটি প্রশ্নের পরই মেজাজ হারায়। সে চিৎকার করতে থাকে। তারপরও সিবিআইয়ের আধিকারিকরা(CBI officer) প্রশ্ন করেই চলেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...