Thursday, June 11, 2026

নাম না করে তৃণমূলকে ভোটে হারানোর হুঙ্কার শুভেন্দুর

Date:

Share post:

বেশ কিছুদিন ধরেই তিনি ‘অরাজনৈতিক’ কর্মসূচি পালন করে চলেছেন ৷ মঙ্গলবার, তেমনই এক ‘অরাজনৈতিক’ সভায় স্পষ্টভাবে রাজনৈতিক বার্তাই দিলেন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী ৷

এদিন হলদিয়ার হেলিপ্যাড ময়দানে স্বাধীনতা সংগ্রামী ও তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক তথা হলদিয়া বন্দরের রূপকার সতীশচন্দ্র সামন্তের ১২১তম জন্মদিবস স্মরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই শুভেন্দু বলেছেন,

◾যারা ব্যক্তি-আক্রমণ করে চলেছেন, কিছুদিনের মধ্যেই তাঁরা বুঝতে পারবেন৷ চটঘেরা জায়গায় ঢুকে মানুষ যখন নিজেদের মতপ্রকাশ করবেন তখন ওদের অবস্থা হবে অনিল বসু, লক্ষ্মন শেঠ, বিনয় কোনারদের মতো৷

◾দেশের সংবিধানে বলা আছে প্রশাসনিক ব্যবস্থা for the people, by the people, of the people
হতে হবে৷ পশ্চিমবঙ্গে for the party, by the party, of the party চলছে৷ সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে৷

◾নন্দীগ্রাম আন্দোলন কোনও দলের বা ব্যক্তির ছিলোনা৷ ওই আন্দোলন ছিলো সাধারণ মানুষের৷

◾১৯৫২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সাংসদ থাকা সতীশ সামন্তকে প্রাক্তণ প্রধানমন্ত্রী নেহরু কোনওদিন ‘অহিন্দিভাষী’ ভাবেননি৷ সতীশবাবুও নেহরুকে কখনও ‘বহিরাগত’ ভাবতেন না৷

◾আমার বিরুদ্ধে বলা হচ্ছিলো, আমি পদে থাকা ক্ষমতা দেখিয়ে সভা- সমাবেশে লোক আনছি৷ গত ২৭ নভেম্বর সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছি৷ তারপরেও সভায় হাজার হাজার লোক আসছেন৷ এই মানুষ তৃণমূলের নয়, বিজেপি, কংগ্রেস বা সিপিএমের নয়৷ এনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আছে৷ তাই ওনারা আসেন৷

এদিন প্রদীপ জ্বালিয়ে সতীশচন্দ্র সামন্তের ১২১তম জন্মদিবস স্মরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শুভেন্দু ৷ এদিন রক্তদান শিবির, বিশেষভাবে সক্ষমদের সহায়ক সরঞ্জাম বিতরণ, শীতবস্ত্র বিতরণ জাতীয় একাধিক সমাজকল্যাণমুখী কর্মসূচিরও আয়োজন করা হয়েছিলো৷ বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান শুভেন্দু। শিখ ও জৈন সম্প্রদায়ের তরফে আলাদাভাবে স্বাগত জানানো হয় শুভেন্দু অধিকারীকে৷

আরও পড়ুন – আজ জন্মদিনেই বড় ঘোষণা, ১৯-এ অমিত শাহের পাশে শুভেন্দু

রাজনৈতিক মহলের ধারনা ছিলো এদিনের অনুষ্ঠানেই হয়তো বিধায়ক পদে ইস্তফা দিয়ে তাঁর নতুন রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন শুভেন্দু ৷ কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ হওয়ার পর ছবিটা কিছুটা স্পষ্ট হলেও, ইঙ্গিতপূর্ণ কয়েকটি লাইন ছাড়া, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এদিনও কিছুই জানাননি শুভেন্দু অধিকারী৷

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...