Saturday, April 4, 2026

হেস্টিংসে লরির ধাক্কায় মৃত্যু বিমানসেবিকার

Date:

Share post:

লরির ধাক্কায় মৃত্যু বিমানসেবিকার। হেস্টিং থানা (Hestings) এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর বন্ধু। মঙ্গলবার রাতে বান্ধবী ঋত্বিকা মজুমদারকে (২০) নিয়ে স্কুটি করে বাড়ি ফিরছিলেন হাওড়ার বাসিন্দা দেবাদিত্য সেন (২১)। হেস্টিংসের কাছে পিছন দিক থেকে আসা একটি লরি তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা ঋত্বিকাকে মৃত বলে ঘোষণা করেন। লরির খোঁজ চলছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণ-তরুণী কেনাকাটা করার পর বাড়ি ফিরছিলেন। বেপরোয়াভাবে স্কুটি চালানোর জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, নাকি লরির ধাক্কাতেই দুর্ঘটনা, সিসি ক্যামেরার ফুটেজে তা খতিয়ে দেখা হচ্ছে। লরির খোঁজেও চলছে তল্লাশি।

জানা গিয়েছে, ঋত্বিকা এক জন বিমানসেবিকা। বেলুড়ের (Belur) লালাবাবু সায়ার রোড এলাকার বাসিন্দা তিনি। পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বেলুড়ে।

সম্প্রতি রাতে গড়ফার সাঁপুইপাড়া এলাকায় মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে পিষে দেন এক তরুণ। তিনি এক জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। সাম্প্রতিককালে কলকাতার রাস্তায় বেড়েছে দুর্ঘটনা।

আরও পড়ুন-সল্টলেক কঙ্কালকাণ্ডে নয়া মোড়, মায়ের তন্ত্রসাধনার বলি ছেলে?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...