Saturday, April 4, 2026

বইমেলা breaking: সরকারি মদতের মোড়কে কণ্ঠরোধ, ফুঁসছে বইপাড়া

Date:

Share post:

কণ্ঠরোধ করছেন কোনো ব্যক্তি।
কিন্তু বদনাম হচ্ছে সরকারের।
কারণ যখন যেমন তখন তেমন সরকারের ঘনিষ্ঠতার বার্তা দিয়েই চলছে অগণতান্ত্রিক কাজকর্ম।

ফলে গিল্ডের ( guild) কাজকর্মে ফুঁসছে বইপাড়া। এবার বইমেলা ( bookfair) মরশুমের আগে তা নতুন করে মাথাচাড়া দিচ্ছে।

অভিযোগ, গিল্ডের নামে দুতিনজন ব্যক্তির স্বেচ্ছাচারিতা চলছে। এতবড় বইপাড়া। অথচ গার্ডের সদস্য মাত্র 32, বহু নামি প্রকাশক ( publisher) বাদ। এমন করে নিয়ম তৈরি যে তাঁরা নিজেরা ঢুকতেও পারবেন না। সবটাই দুতিনজনের মর্জিনির্ভর। প্রকাশকদের গিল্ড, অথচ সংস্থার বদলে ব্যক্তিকে সদস্য করা হয়। বইমেলায় নিজেরা ইচ্ছেমত স্টল নেন, বাকিদের লটারি। ঘনিষ্ঠদের সদস্য করে কমিটির লাগাম রাখা হয়, বাকিদের সদস্য করা হয় না। এ ছাড়াও বহু অভিযোগ। বহু নামি প্রকাশক অপমানিত বোধ করছেন।

গিল্ড চালান দুজন। ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সুধাংশুশেখর দে। এর মধ্যে সুধাংশু দে নিপাট ভদ্রলোক। তাঁর বিরুদ্ধে ক্ষোভ কম।

অভিযোগ, গিল্ডকর্তারা সব সময়ে সরকারঘনিষ্ঠতার ভাব দেখিয়ে বাকিদের ঠাণ্ডা রাখেন। কেউ ঝামেলায় জড়ান না। এঁরাই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে ঘুরতেন। এঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন। আবার এঁরাই কখনও এখন শুভেন্দু অধিকারীর মঞ্চে যান বা নরেন্দ্র মোদিকে নিয়ে বই বার করেন। আবার সেই খবর প্রকাশিত হলে তিড়িং বিড়িং লাফিয়ে কোনো কাগজের সম্পাদক বা পোর্টালকে প্রভাবিত করতে মরিয়া চেষ্টা করেন। এরকম লম্ফঝম্প শীতকালে সার্কাসের জোকারদের করতে দেখা যায়।

যাই হোক, এবার একাধিক প্রকাশক গিল্ডের কণ্ঠরোধের নীতির বিরুদ্ধে ও দখলদারির প্রতিবাদে কোমর বেঁধেছেন। মুখ্যমন্ত্রীসহ শীর্ষনেতৃত্বের কাছে যাচ্ছে অভিযোগসহ নানা নথির ফাইল। বইপাড়ার বক্তব্য, সব প্রকাশককে মর্যাদা দিয়ে সদস্য করে স্বচ্ছভাবে চলুক গিল্ড। জানা গেছে সুধাংশু দে নিজেও ব্যক্তিগতভাবে এই ক্ষোভ মেটানোর পক্ষে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...