Tuesday, June 9, 2026

ভোটের বাদ্যি বাজাতে রাজ্যে এলেন কেন্দ্রীয় উপ-মুখ্যনির্বাচন কমিশনার সুদীপ জৈন

Date:

Share post:

একুশের ভোটের হাইভোল্টেজ বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে। ভোটের বাদ্যি বাজাতে আজ, বুধবার রাজ্যে এলেন কেন্দ্রীয় উপ-মুখ্যনির্বাচন কমিশনার সুদীপ জৈন। বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতেই তাঁর রাজ্যে আগমণ বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, আগামীকাক বৃহস্পতিবার বিকেলে তাঁর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার আগে সকালের দিকে বৈঠক হওয়ার কথা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে। যার মধ্যে প্রেসিডেন্সি রেঞ্জ, বর্ধমান ও মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক হতে পারে সুদীপ জৈনের। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত নির্বাচনী আধিকারিক, উপ মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও এই সফরের মাঝে রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা, ডিজির সঙ্গেও বৈঠক হতে পারে বলে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রের খবর। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও স্বাস্থ্য সচিবের সঙ্গেও সুদীপ জৈনের বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে।

এরপর শুক্রবার উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের জেলাশাসক, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পঙের প্রশাসনিক কর্তা এবং পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

আরও পড়ুন- শনিবার প্রায় ২০ ঘণ্টা দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল বন্ধ: পুরসভা

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...