Saturday, June 13, 2026

বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু, গৃহীত হচ্ছে না পদত্যাগপত্র

Date:

Share post:

বিধায়ক পদ (MLA) থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার বিকেল ৪টে নাগাদ বিধানসভায় (legislative Assembly) ঢুকে সচিবের ঘরে গিয়ে ইস্তফাপত্র (resignation) জমা দেন শুভেন্দু। সচিবরা সেই আবেদনপত্র যথাযথ জায়গায় পাঠাচ্ছেন। বিধানসভা থেকে বেরবার সময় ইস্তফাপত্র তুলে দেখান শুভেন্দু। তবে কোনও মন্তব্য করেননি।

এদিন দুপুরে শুভেন্দু বিধানসভায় আসার আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিধানসভায় ঘুরে যাওয়ায় গুঞ্জন শুরু হয়। তারপরেই ছাইরঙের স্করপিও গাড়ি চেপে ঢোকেন শুভেন্দু। সোজা হেঁটে যান সচিবের ঘরে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ( Speaker Biman Banerjee) বিধানসভায় থাকা সত্ত্বেও তাঁর ঘরে না ঢুকে সচিবের ঘরে ঢোকেন। হাতে লেখা পদত্যাগপত্র তুলে দেন। আর ইমেলে চিঠি পাঠান স্পিকারকে। বিধানসভার নিয়ম অনুযায়ী স্পিকারের সামনে বসে হাতে লিখে ইস্তফাপত্র দিতে হবে। কিন্তু তা না করায় প্রশ্ন তৈরি হয়। বিধানসভা সূত্র জানাচ্ছে, শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হয়নি। দেখার বিষয় ইস্তফাপর্ব কোন নাটকের দিকে মোড় নেয়।

আরও পড়ুন:কৃষি আইন বাতিলের দাবিতে বাম কৃষক সংগঠনগুলির মিছিলে অবরুদ্ধ কলকাতা

লক্ষ্যণীয় হলো, শুভেন্দুর চিঠিতে কোনও তারিখ লেখা ছিল না। আগামিকাল শুভেন্দুর দিল্লি যাওয়ার কথা। সেখানে গিয়ে বিজেপিতে যোগ না অমিত শাহের মেদিনীপুর সফরে তিনি বিজেপিতে যোগ দেবেন, সেটাই দেখার।

Related articles

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...