Wednesday, April 1, 2026

জিতেন্দ্র তিওয়ারির দুই ঘনিষ্ঠের ফেসবুক পোস্ট ঘিরে তুমুল জল্পনা

Date:

Share post:

দুই তৃণমূল নেতার দু’টি ফেসবুক পোস্ট৷ তা নিয়েই জল্পনা তুঙ্গে৷

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর জন্মদিন ছিলো শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)৷ ফেসবুক পোস্ট করে শুভেন্দুকে ‘শুভেচ্ছা ও ভালোবাসা’ জানালেন আসানসোল (Asansol) পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tewari) ছায়াসঙ্গী তথা পুরসভায় তৃণমূলের বিদায়ী দুই কাউন্সিলর৷ আর এই ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা।

ফেসবুক পোস্ট করে দুই তৃণমূল নেতা অভিজিৎ আচার্য এবং অমিত তুলসিয়ান বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেভাবে ছবিসহ শুভেন্দু অধিকারীকে ‘শুভেচ্ছা’ জানিয়েছেন, তাতে জল্পনা তৈরি হওয়া অস্বাভাবিক নয়৷ আর এই দু’জন জিতেন্দ্র তিওয়ারির ঘনিষ্ঠ হওয়ার কারনে তাঁকে ঘিরেও তৈরি হয়েছে গুঞ্জন৷

শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি দিয়ে শুভেন্দুকেই ‘পশ্চিমবঙ্গের জননেতা’ উল্লেখ করে অভিজিৎ আচার্য ও অমিত তুলসিয়ান পোস্ট করায় আসানসোল তথা রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা চলছে, তাঁর দুই ঘনিষ্ঠ যদি ‘শুভেন্দু অনুগামী’ হন, তাহলে জিতেন্দ্র তিওয়ারিও কী শুভেন্দুর পথেই হাঁটবেন? দলীয় বৈঠক এড়ানোর পর জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর অনুগামীদের নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বেড়ে চলেছে। তবে নিজেদের ঘনিষ্ঠ মহলে দুই বিদায়ী কাউন্সিলর স্পষ্ট জানিয়েছেন, “আমরা দাদার অনুগামী অবশ্যই, তবে সেই দাদার নাম জিতেন্দ্র তিওয়ারি৷ আমরা জিতেন্দ্র দাদার অনুগামী। দাদার পথই আমার পথ”।

আরও পড়ুন-পিকের উপর ক্ষোভ উগরে দিয়ে এবার “বেসুরো” তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...