Saturday, April 4, 2026

১০ বিধায়ক নিয়ে শনিবার বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু, সূত্র

Date:

Share post:

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবারই তৃণমূলের বিধায়ক পদে ইস্তফা দেওয়া হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর (SuvenduAdhikary)৷ যদিও ওই পদত্যাগ পত্র নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছে৷ জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে শুভেন্দু বলেছেন, ‘‘এসব কোনও সমস্যাই নয়৷ স্পিকার ডাকলে ফের গিয়ে তাঁর সামনে বসে ইস্তফাপত্রে সই করে দিয়ে আসবো। আমি এখন মুক্ত মানুষ। তাই অসুবিধার কী আছে।” বিজেপি (BJP) সূত্রে খবর, শনিবারই গেরুয়া-সবুজ পতাকা হাতে নিতে পারেন তিনি। এবং বেশ কয়েকজন তৃণমূল বিধায়ককে নিয়েই দলবদল করবেন শুভেন্দু।

আরও পড়ুন : দুই মেদিনীপুরেই একই চিত্র, দাদার ‘অনুগামী’রা সঙ্গে যেতে নারাজ

এদিকে জানা গিয়েছে বুধবার বিধানসভায় এসে ইস্তফা পত্র জমা দেওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় একটি ঘরে এক বাম নেতার সঙ্গে দেখা হয় শুভেন্দুর৷ কথাও হয়৷ তখনই না’কি তাঁর বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু।

সূত্রের খবর, ওই বাম নেতাকে দেখা মাত্রই শুভেন্দু জানতে চান, “বুদ্ধবাবু (Buddhadeb Bhattacherjee) কেমন আছেন?” উত্তরে ওই নেতা বলেন, “আগের থেকে অনেক ভালো। তা, তুমি কী ঠিক করলে?’

এই প্রশ্নের উত্তরেই শুভেন্দু না’কি বলেছেন, “১৯ তারিখ বিজেপিতে যোগ দিচ্ছি। আপাতত ১০ জন বিধায়ক সঙ্গে যাবে। পরে ধাপে ধাপে।” শুভেন্দুর এই দাবি কতখানি সঠিক, তা এখনও স্পষ্ট নয়৷ তবে শোনা যাচ্ছে, শনিবার বিজেপিতে শুভেন্দুর সঙ্গেই যোগ দিতে পারেন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত’ও (Silbhadra Dutta)৷ আবার শুভেন্দু-ঘনিষ্ঠ মহলের একাংশের কথা, “শনিবার দাদা একাই যোগ দেবেন বিজেপিতে৷ এর পর পর্যায়ক্রমে দাদা’ই যোগদান মেলার আয়োজন করবেন সেই সব অনুষ্ঠানেই একে একে বিজেপিতে যোগ দেবেন বেশ কিছু তৃণমূল বিধায়ক৷”

ওদিকে সূত্রের খবর, একজন কংগ্রেস বিধায়ক এবং একজন বাম বিধায়কও শুভেন্দুর তৎপরতায় যোগ দিতে চলেছেন বিজেপিতে৷

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...