Wednesday, June 24, 2026

নির্মলকুমারের জন্মদিনে পাশে চারুলতা

Date:

Share post:

কদিন আগেই পেরিয়ে গেল তাঁদের বিয়ের তারিখ। আর বুধবার ১৬ ডিসেম্বর ছিল নির্মলকুমার(nirmalkumar) চক্রবর্তীর জন্মদিন। শেষের কবিতার নায়ক তিনি । যে ছবি আজ হারিয়ে গেছে। ছায়াসূর্য, ছোটকা,ক্ষণিকের অতিথি,দহনের দুদে উকিল কিংবা দোলনা, উপহার , চলাচল,লৌহ কপাট, মধ্যরাতের তারা। বাংলা ছবির রোম্যান্টিক নায়ক(romantic hero) নিপাট সৎ ভদ্রলোকের প্রতিমূর্তি নির্মলকুমার।
মাধবী মুখোপাধ্যায়(madhabi mukhopadhayay) ও নির্মলকুমার, দুজনের সংসার একসঙ্গে ছবি করাও। কোথাও গিয়ে মান অভিমান পৃথক হতে বাধ্য করে দুজনকে তবু আজও নির্মলকুমারের জন্মদিনে দুজনে এক হন কেক কাটেন। শরীর খারাপেও দুজন দুজনের পাশে থাকেন।
পঁচিশ বছর সংসার করেছেন দুজনে।দুই মেয়ে, মিমি আর নীলাঞ্জনা।আলাদা থাকলেও আজীবন খোঁজ নিয়েছেন স্বামীর। তাঁর দেখাশোনার দায়িত্ব পালন করেছেন। স্বামী নির্মলকুমারের ৯২তম জন্মদিনও পালন করতে দ্বিধাবোধ করলেন না সত্যজিতের চারুলতা ।
নাতনিদের আবদারে নির্মলকুমারের জন্মদিনের জন্য মেয়ের বাড়ি গিয়েছিলেন মাধবী। সেখানেই চকোলেট কেক কাটলেন। নলেনগুড়ের মিষ্টিমুখ করালেন সবাইকে।
ঘিয়েরঙা শীতের চাদর মাথায়, সিঁদুর আর গোল টিপে মাধবী নির্মলকুমারের পাশে রোম্যান্টিক জুটিতে রীতিমতো নস্টালজিক । এক গাল অলিন হাসি নিয়ে সাদা চুলে আপ্লুত নির্মলকুমারও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই আপ্লুত অনুরাগীদের অভিনন্দনের বন্যা।
ভালো থাকুন রোম্যান্টিক জুটি ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...