Friday, April 3, 2026

এবার তিন আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠাল কেন্দ্র

Date:

Share post:

নবান্নের আপত্তি অগ্রাহ্য করে তিন আইপিএস (IPS) অফিসার রাজীব মিশ্র (RAJIB MISRA), প্রবীণ ত্রিপাঠি (PRAVEEN TRIPATHI)) এবং ভোলানাথ পাণ্ডেকে (BHOLANATH PANDEY)ডেপুটেশনে পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রক সূত্রে ওই খবর মিলেছে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার(JP NADDA) কনভয়ে হামলার পর নবান্নে চিঠি দিয়ে তিন আইপিএস অফিসার- রাজীব মিশ্র, প্রবীণ ত্রিপাঠি এবং ভোলানাথ পাণ্ডেকে দিল্লি ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু তাতে আপত্তি জানায় নবান্ন। রাজ্য সরকারের তরফে পাল্টা চিঠি দিয়ে জানানো হয়, ওই তিন অফিসারকে ছাড়া হবে না।

আরও পড়ুন:৫৫ বছর পর চালু হলদিবাড়ি-চিলাহাটি ট্রেন, কৃতিত্বের দাবিতে আসরে তৃণমূল-বিজেপি

সূত্রের খবর, বৃহস্পতিবার ওই তিন অফিসারকে দ্রুত রিপোর্ট করতে বলে ফের চিঠি দিয়েছে কেন্দ্র। তিনজনকে ইতিমধ্যেই ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের নিজেদের দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিন আইপিএসের মধ্যে রাজীব মিশ্রকে পাঁচ বছরের জন্য পাঠানো হয়েছে আইটিবিপি-তে (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ)। প্রবীণ ত্রিপাঠিকে তিন বছরের জন্য পাঠানো হয়েছে এসএসবি-তে (সাবসিডিয়ারি ইনটেলিজেন্স ব্যুরো) এবং ভোলানাথ পাণ্ডেকে তিন বছরের জন্য পাঠানো হয়েছে বিপিআরডি-তে (ব্যুরো অব পুলিশ রিসার্চ)। তিনটি নিয়োগই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...