Friday, April 3, 2026

দল ছাড়লেন শুভেন্দুর আরেক ‘অনুগামী’ দেবাশিস

Date:

Share post:

বৃহস্পতিবারই বেসুরো হয়েছিলেন। ২৪ ঘণ্টার মধ্যেই ‘দাদা’র পথেই হাঁটলেন তাঁর অনুগামী ডানকুনি (Dankuni) পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান তথা বর্তমান প্রশাসক বোর্ডের সদস্য দেবাশিস মুখোপাধ্যায় (Dabashi Mukhopadyaya)। পুরসভার পদ ছাড়ার পাশাপাশি তৃণমূলের সঙ্গেও সমস্তরকম সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

একসময়ে কংগ্রেসে থাকা দেবাশিস মুখোপাধ্যায় ৯৮সালে তৃণমূলের(TMC) জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। ২০১৫ সালের পুরভোটে জিতে তিনি ডানকুনি পুরসভার উপপুরপ্রধানের পদে বসেন। দলে থাকলেও তিনি বরাবরই শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) অনুগামী বলে পরিচিত। তাই সম্প্রতি শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দূরত্ব শুরু হওয়ার পর থেকেই দেবাশিস দলের সঙ্গে দূরত্ব বাড়ানো শুরু করেন।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই আসানসোল পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন জিতেন্দ্র

বুধবার, সরাসরি শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকার কথা স্বীকার করেন তিনি। আর এদিন সেইমতো তৃণমূলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলেন তিনি। এদিন তিনি বলেন, “যতদিন সম্মান পেয়েছি ততদিন তৃণমূলে ছিলাম কিন্তু এখন সন্মানহানি হচ্ছে বলেই দল ছাড়লাম”।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...