Tuesday, June 23, 2026

কেন্দ্রের ক্ষমতার আস্ফালন: ৩ আইপিএসের ডেপুটেশন নিয়ে ক্ষোভ মমতার

Date:

Share post:

নবান্নের আপত্তি সত্ত্বে ৩ আইপিএস অফিসারকে ডেপুটেশনে পাঠানোর ঘটনায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এ ঘটনাকে ক্ষমতার আস্ফালন ও ১৯৫৪ IPS ক্যাডার রুলের অপব্যবহার বলে টুইট করেন মুখ্যমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্য়ায় লেখেন, এই ধরনের আচরণ রাজ্যের বিচারব্যবস্থা উপর আঘাত। এই ঘটনা রাজ্যে কর্তব্যরত অফিসারদের মনোবল ভেঙে দেয় বলেও মত মুখ্যমন্ত্রীর। নির্বাচনে আগে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। এটিকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে মমতা বলেন একে কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী আরও লেখেন, রাজ্যের উপর কেন্দ্রের এই অধিকার কায়েমের চেষ্টাকে সফল হতে দেব না। এই ধরনের অগণতান্ত্রিক শক্তির সামনে বাংলা কিছুতেই মাথা নোওয়াবে না বলেও মন্তব্য করেন মমতা।

আরও পড়ুন:দল ছাড়লেন শুভেন্দুর আরেক ‘অনুগামী’ দেবাশিস

নবান্নের আপত্তি অগ্রাহ্য করে ৩ আইপিএস IPS অফিসারকে বদল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। শিরাকোলে জেপি নাড্ডার JP Nadda-র কনভয়ে হামলার পরই এই অফিসারদের ডেকে পাঠায় কেন্দ্র। কিন্তু কেন্দ্রকে চিঠি লিখে তাঁদের ছাড়তে অসম্মতি জানায় রাজ্য সরকার। নবান্নের সেই আপত্তিকে আমল না দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...