Tuesday, June 23, 2026

আন্তর্জাতিক বৈঠকে কোচবিহার রাজবাড়ির ছবি: মমতাকে জবাব মোদির?

Date:

Share post:

গতকালই কোচবিহারের (Cooch Behar) জনসভায় দাঁড়িয়ে লোকসভা ভোটে তৃণমূলের হার নিয়ে জেলাবাসীর কাছে অনুযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। বলেছিলেন, এত কাজ করার পরেও কেন তৃণমূলকে ফিরিয়ে দিলেন আপনারা? আমার খামতি কোথায়? ঘটনাচক্রে তার পরদিনই ভারত- বাংলাদেশ বৈঠকে (Indo-Bangladesh meet) সেই কোচবিহারকে তুলে ধরেই কৌশলে মমতাকে খোঁচা দিলেন নরেন্দ্র মোদি (narendra modi)। যেন দেখিয়ে দিতে চাইলেন, তৃণমূল (tmc) নয়, আসলে বিজেপিই (bjp) রয়েছে কোচবিহারবাসীর মনে। কোচবিহারকে মোদি স্বয়ং কতটা গুরুত্ব দেন তা বোঝাতেই যেন আন্তর্জাতিক বৈঠকের মঞ্চকে এবার সুকৌশলে ব্যবহার করা হল।

আরও পড়ুন:কেন্দ্রের ক্ষমতার আস্ফালন: ৩ আইপিএসের ডেপুটেশন নিয়ে ক্ষোভ মমতার

বৃহস্পতিবার ব্যাকড্রপে কোচবিহার রাজবাড়ির ছবি লাগিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, আসন্ন বিধানসভা ভোটের দিকে তাকিয়েই এই কৌশল নিলেন মোদি। একইসঙ্গে কোচবিহার রাজবাড়ির ছবি ব্যবহার করে জেলার মানুষের প্রতি গুরুত্বের বার্তা দিতে চাইলেন। যেন বোঝাতে চাইলেন, গত লোকসভা ভোটের মত আসন্ন বিধানসভা নির্বাচনেও কোচবিহারবাসীর বিপুল সমর্থন প্রত্যাশা করেন তিনি। সেইসঙ্গে মমতার উদ্দেশে কৌশলে সূক্ষ্ম খোঁচাও রইল। যে কোচবিহার রাজবাড়ি কার্যত কোচবিহারবাসীর স্বাভিমানের প্রতীক, এবার তাকে ব্যবহার করেই শুরু রাজনীতির লড়াই।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...